ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
সমালোচনার মুখে প্রাথমিক বিদ্যালয়ের দুই পদ বাতিল
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুনভাবে সৃষ্ট সংগীত শিক্ষক এবং শরীরচর্চা শিক্ষক পদ বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে, এই দুই পদ বাদ দিয়ে নতুনভাবে প্রকাশ করা হয়েছে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০২৫’, যেখানে কিছু শব্দগত সংশোধনও আনা হয়েছে।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আকতার খান। তিনি জানান, রবিবার সংশোধিত বিধিমালার গেজেট প্রকাশ করা হয়েছে।
আগের বিধিমালায় চার ধরনের সহকারী শিক্ষক পদের মধ্যে সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ অন্তর্ভুক্ত ছিল। তবে নতুন সংস্করণে এই দুই পদ বাদ দেওয়া হয়েছে।
পদ বাতিলের সিদ্ধান্ত ধর্মভিত্তিক সংগঠনগুলোর সমালোচনার প্রেক্ষাপটে নেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নে অতিরিক্ত সচিব সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানান এবং বলেন, আপনারা বিষয়টি খতিয়ে দেখতে পারেন।
সংশোধিত বিধিমালায় একটি শব্দগত পরিবর্তনও আনা হয়েছে। আগের সংস্করণে বলা হয়েছিল, শিক্ষক নিয়োগে ২০ শতাংশ পদ বিজ্ঞান বিষয়ে এবং ৮০ শতাংশ পদ অন্যান্য বিষয়ে’ স্নাতক ডিগ্রিধারীদের জন্য। নতুন সংস্করণে বিভ্রান্তিকর ‘অন্যান্য বিষয়ে’ শব্দবন্ধটি বদলে বলা হয়েছে—‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
মন্ত্রণালয় জানিয়েছে, সংশোধিত বিধিমালাটি দ্রুত কার্যকর করা হবে এবং আগের সব নির্দেশনা এর সঙ্গে সামঞ্জস্য রেখে হালনাগাদ করা হবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত