ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
বস্ত্র খাতে ডিভিডেন্ড কমেছে ৬ কোম্পানির
মোবারক হোসেন
রিপোর্টার
মোবারক হোসেন:শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য এ পর্যন্ত ৩১টি কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে ডিভিডেন্ড কমেছে ৬টি কোম্পানির। ডিভিডেন্ড অপরিবর্তি রয়েছে ১২টির, বেড়েছে ৭টির এবং ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে ৬টি কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিভিডেন্ড কমে যাওয়া কোম্পানিগুলো হলো-
কুইন সাউথ টেক্সটাইল, ড্রাগন সোয়েটার, প্যারামাউন্ট টেক্সটাইল, শাশা ডেনিমস, মতিন স্পিনিং মিলস, মুন্নু ফেব্রিক্স লিমিটেড।
কুইন সাউথ টেক্সটাইল
কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ০.৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ২০২৪ সালে কোম্পানিটি ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছরের তুলনায় ডিভিডেন্ড কমেছে ১.৫০ শতাংশ।
সমাপ্ত অর্থবছরেকোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২০ পয়সা, আগের অর্থবছরের একই সময় যা ছিল ৩০ পয়সা।
অর্থবছর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ২ টাকা ৯৫ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৯ পয়সা।
সর্বশেষ ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৮২ পয়সা। আগের অর্থ বছর একই সময়ে যা ছিল ১৫ টাকা ৭২ পয়সা।
ড্রাগন সোয়েটার
ড্রাগন সোয়েটার ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ২০২৪ সালে কোম্পানিটি ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছরের তুলনায় ডিভিডেন্ড কমেছে ০.৫০ শতাংশ।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১৪ পয়সা, আগের অর্থবছরের একই সময় যা ছিল ১২ পয়সা।
আলোচ্য অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ৪ পয়সা, যা আগের বছর ছিল ৫ পয়সা।
৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ১৮ পয়সা। আগের অর্থ বছর একই সময়ে যা ছিল ১৮ টাকা ১২ পয়সা।
প্যারামাউন্ট টেক্সটাইল
প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি (পিটিএল) ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ২০২৪ সালে কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট ১৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছরের তুলনায় ডিভিডেন্ড কমেছে ৩ শতাংশ।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৬ টাকা ৪৮ পয়সা, আগের অর্থবছর ইপিএস হয়েছিল ৬ টাকা ২ পয়সা।
অর্থবছর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ১০ টাকা ৩৭ পয়সা, যা আগের বছর ছিল ৭ টাকা ২ পয়সা।
সর্বশেষ ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৩ টাকা ৮৯ পয়সা। আগের অর্থ বছর একই সময়ে যা ছিল ৩৭ টাকা ৯৩ পয়সা।
শাশা ডেনিমস
শাশা ডেনিমস পিএলসি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ২০২৪ সালে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছরের তুলনায় ডিভিডেন্ড কমেছে ৫ শতাংশ।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৫৭ পয়সা, আগের অর্থবছর ইপিএস হয়েছিল ১ টাকা ৭৭ পয়সা।
অর্থবছর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ২ টাকা ৭০ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ৫১ পয়সা।
সর্বশেষ ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১ টাকা ৮৪ পয়সা। আগের অর্থ বছর একই সময়ে যা ছিল ৪১ টাকা ২৬ পয়সা।
মতিন স্পিনিং মিলস
মতিন স্পিনিং মিলস লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছরের তুলনায় ডিভিডেন্ড কমেছে ১৫ শতাংশ।
২০২৪-২৫ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৭০ পয়সা, আগের বছর ইপিএস ছিল ২ টাকা ৪ পয়সা।
অর্থবছর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ১১ টাকা ৬৭ পয়সা, যা আগের বছর ছিল মাইনাস ১০ টাকা ৬৭ পয়সা।
৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৯ টাকা ৮৯ পয়সা। আগের অর্থ বছর একই সময়ে যা ছিল ৫৭ টাকা ৬৮ পয়সা।
মুন্নু ফেব্রিক্স লিমিটেড
মুন্নু ফেব্রিক্স লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ০.২৫ শতাংশ ক্যাশ ডভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ২০২৪ সালে ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছরের তুলনায় ডিভিডেন্ড কমেছে ০.৭৫ শতাংশ।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪ পয়সা, আগের অর্থবছরের একই সময় যা ছিল ৯ পয়সা।
আলোচ্য অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ১ টাকা ৩৬ পয়সা, যা আগের বছর ছিল ১৭ পয়সা।
৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৩৯ পয়সা। আগের অর্থ বছর একই সময়ে যা ছিল ২৫ টাকা ৪১ পয়সা।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’র নতুন কমিটি ঘোষণা
- ঢাবির নতুন প্রো-ভিসি ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী
- আজ বিশ্ব মা দিবস
- শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ভিডিও ধারণ ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ
- মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ নিয়ে মিশার সহায়তা চাইলেন ওমর সানী
- সাদিক কায়েমের বিয়ে নিয়ে যা জানা গেছে
- মিউচুয়াল ফান্ডে নতুন যুগের শুরু: গাইডলাইন প্রকাশ করল বিএসইসি
- ব্যবসায় বড় লাফ ইউসিবি ও লিন্ডে বিডির
- নবম পে স্কেলে বেতন কাঠামো কত নির্ধারণ করা হয়েছে?
- মাদ্রাসায় যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনের দাবি এমজেএফের
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- দেশে বাড়লো সোনার দাম
- ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক ইসরাফিল
- ঢাবিতে প্রথমবারের মতো আন্ডারওয়াটার ফটোগ্রাফি কর্মশালা