ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তার জালে তিন কোম্পানি
শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার দাম সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তাদের কাছে ব্যাখ্যা চেয়েছে। এর জবাবে কোম্পানিগুলো জানিয়েছে, শেয়ার দাম বৃদ্ধির পেছনে তাদের পক্ষ থেকে প্রকাশযোগ্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।
ডিএসই সূত্রে জানা গেছে, যেসব কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দাম বৃদ্ধির ঘটনা ঘটেছে, সেগুলো হলো—সিটি ইন্স্যুরেন্স, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস এবং রূপালী ব্যাংক পিএলসি।
সিটি ইন্স্যুরেন্সের শেয়ারের দর গত ১৫ জুন ছিল ৪১ টাকা ৮০ পয়সায়। যা ৭ জুলাই তা বেড়ে দাঁড়ায় ৪৬ টাকা ৪০ পয়সায়। একই সময়ে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শেয়ার ৯ টাকা ১০ পয়সা থেকে বেড়ে ১৩ টাকা ৭০ পয়সায় পৌঁছায়, যা প্রায় ৫০ শতাংশের বেশি বৃদ্ধিকে নির্দেশ করে।
অন্যদিকে, রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের শেয়ারের দাম গত ২৫ জুন ছিল ১৬ টাকা ৯০ পয়সায়। যা ৭ জুলাই বেড়ে দাঁড়ায় ২৩ টাকা ১০ পয়সায়—দামের দিক থেকে সবচেয়ে বড় উত্থান এই কোম্পানিটিতেই দেখা গেছে।
ডিএসই আলোচ্য তিন কোম্পানির দাম বৃদ্ধিকে 'অস্বাভাবিক' হিসেবে চিহ্নিত করে কোম্পানিগুলোর কাছে ব্যাখ্যা চেয়েছিল। তবে তিনটি কোম্পানিই ডিএসইকে পাঠানো তাদের ব্যাখ্যায় বলেছে, এই দাম বৃদ্ধির পেছনে তাদের কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)