ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
সর্বোচ্চ আগ্রহের তালিকায় ৪ খাতের শেয়ার
দেশের শেয়ারবাজারে আজ বুধবার (০৯ জুলাই) সূচক ও লেনদেন বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৩.৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৫.৪৬ পয়েন্টে। বাজারের এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীদের সর্বোচ্চ আগ্রহের কারণে ৪ খাতের কোন কোম্পানির শেয়ার দর কমেনি। খাতগুলো হলো- সিরামিকস, তথ্য প্রযুক্তি, সেবা ও আবাসন, টেলিকমিউনিকেশন এবং ভ্রমণ ও অবকাশ। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
খাতগুলোর মধ্যে শতভাগ দর বেড়েছে সিরামিকস খাতের। শেয়ারবাজারে তালিকাভুক্ত এ খাতের ৪টি কোম্পানির মধ্যে আজ ডিএসইতে সবচেয়ে বেশি দর বেড়েছে শাইনপুকুর সিরামিকসের। এদিন কোম্পানিটির শেয়ার দর ৮০ পয়সা বা ৩.৭৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২১ টাকা ৯০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ২১ টাকা থেকে ২২ টাকা ১০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৩১ লাখ ৬৫ হাজার ৩৪৬টি শেয়ার ৪ কোটি ২৩ লাখ ৬৪ হাজার টাকায় লেনদেন হয়।
আজ ডিএসইতে তথ্য প্রযুক্তি খাতের শতভাগ কোম্পানির দর বেড়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত এই খাতের ১১টি কোম্পানির মধ্যে এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দর বেড়েছে এডিএন টেলিকমের। আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ১০ পয়সা বা ২.৯৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭২ টাকা ৪০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৭০ টাকা ৬০ পয়সা থেকে ৭৩ টাকায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৩ লাখ ৫ হাজার ২১১টি শেয়ার ২ কোটি ২০ লাখ ৩২ হাজার টাকায় লেনদেন হয়।
আজ ডিএসইতে সেবা ও আবাসন খাতের ৩টি কোম্পাুির দর বেড়েছে এবং ১টির অপরিবর্তিত রয়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত এই খাতের ৪টি কোম্পানির মধ্যে এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দর বেড়েছে ইস্টার্ন হাউজিংয়ের। আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ২০ পয়সা বা ৪.৩২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৭ টাকা ২০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৭৩ টাকা ৬০ পয়সা থেকে ৭৭ টাকা ৬০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৮ লাখ ৫০ হাজার ৬টি শেয়ার ৬ কোটি ৪৪ লাখ ৯৩ হাজার টাকায় লেনদেন হয়।
আজ ডিএসইতে ভ্রমণ ও অবকাশ খাতের লেনদেন হওয়া ৪টি কোম্পানির দর বেড়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত এই খাতের ৫টি কোম্পানির মধ্যে এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দর বেড়েছে বেস্ট হোল্ডিংসের। আজ কোম্পানিটির শেয়ার দর ৬০ পয়সা বা ৩.৮৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬ টাকা ২০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ১৫ টাকা ৭০ পয়সা থেকে ১৬ টাকা ২০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ২০ লাখ ৬১ হাজার ২৩৩টি শেয়ার ৩ কোটি ২৯ লাখ ৪৭ হাজার টাকায় লেনদেন হয়।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)