ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
সিএসই–৫০ সূচকে তিন কোম্পানি যুক্ত, তিন কোম্পানি বাদ
নিজস্ব প্রতিবেদক: দেশের দ্বিতীয় স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসই–৫০ সূচক পুনর্গঠন করা হয়েছে। তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্স বিবেচনায় সূচকটি নিয়মিতভাবে সমন্বয় করে থাকে সিএসই। এবার সূচক থেকে বাদ পড়েছে তিনটি কোম্পানি, আর নতুন করে যুক্ত হয়েছে আরও তিনটি।
সোমবার (৩ নভেম্বর) সিএসই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমন্বিত সূচক আগামী ১১ নভেম্বর থেকে কার্যকর হবে।
নতুন করে সিএসই–৫০ সূচকে যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো—বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, মারিকো বাংলাদেশ লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি।
অন্যদিকে, সূচক থেকে বাদ পড়েছে—এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি (এক্সিম ব্যাংক), ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।
উল্লেখ্য, সিএসই–৫০ ইনডেক্সে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর সম্মিলিত মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানিগুলোর মূলধনের প্রায় ৭২.৭৪ শতাংশ, ফ্রি–ফ্লোট বাজার মূলধনের ৭০.৯৮ শতাংশ এবং বিগত ছয় মাসের (৩০ জুন ২০২৫ পর্যন্ত) গড় দৈনিক লেনদেনের (অ্যাভারেজ ডেইলি টার্নওভার) ৪৯.১২ শতাংশ প্রতিনিধিত্ব করে।
সিএসই–৫০ সূচকটি মূলত বাজারের সবচেয়ে সক্রিয়, স্থিতিশীল ও প্রভাবশালী কোম্পানিগুলোর পারফরম্যান্স প্রতিফলিত করে, যা বিনিয়োগকারীদের কাছে বাজারের সার্বিক গতিপ্রবাহ বোঝার অন্যতম সূচক হিসেবে বিবেচিত।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)