ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
যে কারণে ৬৩ আসন খালি রেখে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বাকি ৬৩টি আসনের মধ্যে ৪০টি যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। অন্যদিকে ২৩টি আসনে প্রার্থী ঘোষণা করা হবে পরে। তবে আসন ভাগাভাগি নিয়ে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সমঝোতা হলে এ হিসাব পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে বিএনপির একাধিক সূত্র।
সোমবার (০৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণার পর বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
দলীয় সূত্র জানায়, এবার প্রার্থী তালিকা চূড়ান্তে তিনটি আলাদা জরিপের ফলাফলকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। একই সঙ্গে গত এক মাস ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির তিন নেতা— নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ ও ডা. এ জেড এম জাহিদ হোসেন সারাদেশের মনোনয়ন প্রত্যাশীদের প্রেক্ষাপট যাচাই করে একটি খসড়া তালিকা তৈরি করেন।
এরপর সেই জরিপের ফলাফল ও পর্যালোচনার ভিত্তিতে ২৬০টি আসনের একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়। সোমবার বেলা ১২টা থেকে তিন ঘণ্টাব্যাপী স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা শেষে ২৩৭টি আসনের প্রার্থী নাম চূড়ান্ত করা হয়।
তবে বাকি ২৩টি আসনের প্রার্থী নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি স্থায়ী কমিটি। এসব আসনে শিগগিরই প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে।
বিএনপি ঘোষণায় কয়েকটি আসনে প্রার্থী চূড়ান্ত না করে স্থগিত রেখেছে ঘোষণা। সেগুলো হলো—ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৫, নীলফামারী-১, নীলফামারী-৩, লালমনিরহাট-২, বগুড়া-২, নওগাঁ-৫, নাটোর-৩, সিরাজগঞ্জ-১, পাবনা-১, ঝিনাইদহ-১, ঝিনাইদহ-২, ঝিনাইদহ-৪, যশোর-৫, নড়াইল-২, বাগেরহাট-১, বাগেরহাট-২, বাগেরহাট-৩, খুলনা-১, পটুয়াখালী-২, পটুয়াখালী-৩, বরিশাল-৩, ঝালকাঠি-১, পিরোজপুর-১, টাঙ্গাইল-৫, ময়মনসিংহ-৪, ময়মনসিংহ-১০, কিশোরগঞ্জ-১, কিশোরগঞ্জ-৫, মানিকগঞ্জ-১, মুন্সীগঞ্জ-৩, ঢাকা-৭, ঢাকা-৯, ঢাকা-১০, ঢাকা-১৩, ঢাকা-১৭, ঢাকা-১৮, ঢাকা-২০, গাজীপুর-১, গাজীপুর-৬, নরসিংদী-৩, নারায়ণগঞ্জ-৪, রাজবাড়ী-২, ফরিদপুর-১, মাদারীপুর-২, সুনামগঞ্জ-২, সুনামগঞ্জ-৪, সিলেট-৪, সিলেট-৫, হবিগঞ্জ-১, ব্রাহ্মণবাড়িয়া-২, ব্রাহ্মণবাড়িয়া-৬, কুমিল্লা-২, কুমিল্লা-৭, লক্ষীপুর-১, লক্ষীপুর-৪, চট্টগ্রাম-৩, চট্টগ্রাম-৬, চট্টগ্রাম-৯, চট্টগ্রাম-১১, চট্টগ্রাম-১৪, চট্টগ্রাম-১৫ ও কক্সবাজার-২।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত