ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
চাঁদাবাজি বন্ধে পরিবেশমন্ত্রীর হটলাইন: ৫ দিনে ১৬৭ অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) নির্বাচনী এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও যেকোনো ধরনের অনিয়ম বন্ধে কঠোর অবস্থান নিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তাঁর চালু করা বিশেষ হটলাইন ও ওয়েবসাইটে গত পাঁচ দিনে ১৬৭টি লিখিত অভিযোগ জমা পড়েছে। এছাড়া অসংখ্য মানুষ ফোনকলের মাধ্যমে তাদের সমস্যার কথা জানিয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মন্ত্রী নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
ফেসবুক পোস্টে মন্ত্রী লেখেন, “আজ পর্যন্ত ওয়েবসাইটে ১৬৭টি অভিযোগ এবং অসংখ্য ফোনকল পেয়েছি। এতেই প্রমাণ হয়েছে, আপনারা পরিবর্তন চান। প্রতিটি অভিযোগ গুরুত্বসহকারে সমাধান করতে আমরা বদ্ধপরিকর।” দ্রুত সমাধানের সুবিধার্থে এবং জরুরি প্রয়োজন ছাড়া হটলাইনে কল না করে সরাসরি ওয়েবসাইটে (০১৭৩০০-০৪৮৪৪ নম্বরের বিপরীতে নির্ধারিত মাধ্যম) অভিযোগ করার জন্য তিনি এলাকাবাসীকে আহ্বান জানান।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি রাতে চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ার লক্ষ্যে এই ডিজিটাল অভিযোগ প্রক্রিয়া ও হটলাইন নম্বর চালুর ঘোষণা দিয়েছিলেন তিনি। শিল্প উদ্যোক্তা ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রিসভায় স্থান পান। দীর্ঘ ২০ বছর পর ফেনী জেলা থেকে কেউ মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব করায় স্থানীয়রা তাঁর এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন। সংশ্লিষ্টদের ধারণা, মন্ত্রীর এই কঠোর অবস্থান জেলার রাজনৈতিক সংস্কৃতিতে বড় ধরনের পরিবর্তন আনবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)