ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সার্ক পুনরুজ্জীবনে এগোতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে সার্ককে পুনরুজ্জীবিত করার পক্ষে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, সংস্থাটিকে কার্যকর ও শক্তিশালী করতে বাংলাদেশ প্রয়োজনীয় উদ্যোগ নিতে প্রস্তুত রয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাতে এ বিষয়গুলো উঠে আসে, যখন সার্কের মহাসচিব মো. গোলাম সারওয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী সার্ক সনদের মৌলিক নীতিগুলোর প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এর মধ্যে রয়েছে সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌম সমতা রক্ষা, ভৌগোলিক অখণ্ডতা ও রাজনৈতিক স্বাধীনতার প্রতি সম্মান, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং জনগণের পারস্পরিক কল্যাণ নিশ্চিত করা।
তিনি উল্লেখ করেন, দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার ধারণা প্রথম তুলে ধরেছিল বাংলাদেশই। ১৯৮০-এর দশকে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই উদ্যোগ নেন, যার উদ্দেশ্য ছিল অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং সমষ্টিগত আত্মনির্ভরতা গড়ে তোলা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সার্কের প্রতিষ্ঠাতা সদস্যদের একটি এবং ১৯৮৫ সালে প্রথম শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ। পরবর্তীতে ১৯৯৩ ও ২০০৫ সালেও সংস্থাটির শীর্ষ বৈঠকের আয়োজন করে বাংলাদেশ।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাণিজ্য ও বিনিয়োগ থেকে শুরু করে যোগাযোগ, দারিদ্র্য হ্রাস, জ্বালানি, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, শিক্ষা, জনস্বাস্থ্য, সংস্কৃতি এবং জনগণের পারস্পরিক যোগাযোগ—এসব ক্ষেত্রে সার্ক কার্যকর ভূমিকা রাখতে পারে এবং আঞ্চলিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা