ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
রাজধানীতে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় মশার বিস্তার নিয়ন্ত্রণ ও নিধনে সমন্বিত উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব দপ্তর, সিটি কর্পোরেশন ও অংশীজনদের নিয়ে যৌথভাবে কাজ করার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মশা নিধন, প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বাড়াতে একযোগে কার্যক্রম চালানো হবে।
সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানান, সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়ার ফলে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম এখন আরও গতিশীলভাবে পরিচালনা করা সম্ভব হবে। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধি এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী সভায় বলেন, মশার বংশবিস্তার ঠেকাতে নিয়মিত নিধন কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণাও বাড়ানো হবে এবং এই প্রচেষ্টায় সব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করা হবে।
মশক নিধন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এতদিন সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসনিক নেতৃত্ব না থাকায় অনেক উদ্যোগ বাস্তবায়ন করা কঠিন ছিল। এখন প্রশাসক নিয়োগ হওয়ায় সমন্বিতভাবে কাজ এগিয়ে নেওয়া সহজ হবে।
তিনি আরও বলেন, আগে থেকে পরিকল্পনা করে কার্যক্রম চালানোর সুযোগ ছিল না, তবে বর্তমানে সব পক্ষকে নিয়ে দ্রুত ও কার্যকরভাবে মশা নিয়ন্ত্রণ অভিযান পরিচালনা করা সম্ভব হবে।
সভায় ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করা, হাসপাতাল প্রস্তুত রাখা এবং মশার প্রজননস্থল দ্রুত ধ্বংসে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত