ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
নবম পে-স্কেল নিয়ে অর্থ প্রতিমন্ত্রীর বড় বার্তা
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকি। তিনি আশ্বস্ত করে বলেছেন, কর্মচারীরা অবশ্যই নতুন পে-স্কেল পাবেন, তবে এটি বাস্তবায়নে সরকারের কিছুটা সময়ের প্রয়োজন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থ প্রতিমন্ত্রীর দফতরে বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন এবং সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের শীর্ষ নেতাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎ শেষে কর্মচারী নেতা এম এ হান্নান গণমাধ্যমকে জানান, প্রতিমন্ত্রী তাঁদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। জোনায়েদ সাকি নেতাদের উদ্দেশে বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু কথা দিয়েছেন, তাই আপনারা আস্তে-ধীরে পে-স্কেল পাবেন। তবে এই মুহূর্তে সবটুকু সম্ভব নয়, একটু সময় লাগবে। আপনারা ধৈর্য ধরুন।” তবে পে-স্কেল কবে নাগাদ কার্যকর হতে পারে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি প্রতিমন্ত্রী।
বৈঠক সূত্রে জানা গেছে, বিগত দিনে পে-স্কেলের দাবিতে রাজপথে জোনায়েদ সাকির সক্রিয় ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন কর্মচারী নেতারা। জবাবে প্রতিমন্ত্রী বর্তমান সরকারের সীমাবদ্ধতা ও অগ্রাধিকারের কথা তুলে ধরেন। তিনি আরও জানান, সাম্প্রতিক মন্ত্রিসভার বৈঠকে পে-স্কেল নিয়ে কোনো আলোচনা হয়নি।
উল্লেখ্য, গত বছরের ২৭ জুলাই তৎকালীন অন্তর্বর্তী সরকার নবম পে-স্কেল প্রণয়নের জন্য একটি পে-কমিশন গঠন করেছিল। সেই কমিশন গত ২১ জানুয়ারি তাদের সুপারিশ সরকারের কাছে জমা দিয়েছে। এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সংগতি রেখে অতি দ্রুত এই সুপারিশ বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন সরকারি কর্মচারীরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু