ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
আইপিও-তে মিউচ্যুয়াল ফান্ডের কোটা বাড়াতে চায় বিএসইসি
হাসান মাহমুদ ফারাবী: প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) মিউচুয়াল ফান্ডের জন্য বড় ধরনের বরাদ্দের প্রস্তাব করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন খসড়া বিধিমালা অনুযায়ী, মোট বরাদ্দ শেয়ারের ২০ শতাংশই মিউচুয়াল ফান্ডের জন্য রাখা হবে, যা আইপিওতে ফিক্সড প্রাইস বা বুকবিল্ডিং—উভয় পদ্ধতির ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
বিএসইসির এই প্রস্তাবের ফলে সাধারণ বিনিয়োগকারীর কোটায় কিছুটা কাটছাঁট আসছে। তবে কমিশনের দাবি, এটি করা হয়েছে সাধারণ বিনিয়োগকারীর স্বার্থেই, কারণ মিউচুয়াল ফান্ডের ইউনিটহোল্ডাররাই মূলত সাধারণ বিনিয়োগকারী।
বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম গণমাধ্যমকে বলেন, আগে মিউচুয়াল ফান্ডকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসেবে ধরা হতো। এবার তাদের সাধারণ বিনিয়োগকারী হিসেবেই বিবেচনা করা হয়েছে। কারণ, অ্যাসেট ম্যানেজার ফান্ডের সম্পদ পরিচালনা করলেও, আইনগত অধিকার ট্রাস্টির হাতে এবং সুবিধাভোগী ইউনিটহোল্ডাররাই সাধারণ বিনিয়োগকারী।
গত ৩০ অক্টোবর ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইকুইটি সিকিউরিটিজ) বিধিমালা, ২০২৫’ খসড়া আকারে বিএসইসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়। অংশীজনরা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত মতামত দিতে পারবেন। মতামতের ভিত্তিতে সংশোধন শেষে কমিশনের অনুমোদনের পর গেজেট আকারে বিধিমালাটি কার্যকর হবে।
খসড়া বিধিমালায় আরও বলা হয়েছে, বাংলাদেশে বৈধভাবে কর্মরত বিদেশি নাগরিকরা এবার প্রথমবারের মতো আইপিওতে আবেদন করতে পারবেন। একই সঙ্গে বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক ও বিদেশিদের জন্য মোট ৫ শতাংশ শেয়ার বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। তারা নিটা (NITA) অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করতে পারবেন।
এ ছাড়া, আয়কর রিটার্নে দুই কোটি টাকা বা তার বেশি আয় দেখানো ব্যক্তিদের ‘বিত্তশালী বিনিয়োগকারী’ হিসেবে বিবেচনা করা হবে। খসড়া অনুযায়ী, বিত্তশালী বিনিয়োগকারীদের জন্যও ৫ শতাংশ শেয়ার বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি স্টক এক্সচেঞ্জের ইলেকট্রনিক সাবমিশন সিস্টেমে (ইএসএস) নিবন্ধিত বিনিয়োগকারীরাও এই শ্রেণিতে অন্তর্ভুক্ত থাকবেন।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা