ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
প্রার্থী তালিকায় নেই রিজভী-নজরুল! যে কারণে বাদ পড়লেন তাঁরা?
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ (৩ নভেম্বর) সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। ঘোষিত এই তালিকায় দলের বেশ কয়েকজন জ্যেষ্ঠ ও জনপ্রিয় নেতার নাম না থাকা নিয়ে বিশেষ আলোচনা তৈরি হয়েছে।
গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২৩৭টি আসনে ২৩৯ জন সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তালিকা থেকে বাদ পড়া নেতাদের মধ্যে রয়েছেন—দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক হাবিব-উন-নবী খান সোহেল এবং সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
দলীয় সূত্রের খবর অনুযায়ী, নজরুল ইসলাম খান এবং রুহুল কবির রিজভী আহমেদকে নির্বাচনে প্রার্থী হিসেবে না রেখে প্রচার ও সমন্বয় ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। মূলত এই কারণেই তারা নির্বাচনী প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন না।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দেওয়ার সময় জানান, "এটি আমাদের সম্ভাব্য প্রার্থীদের খসড়া তালিকা, যা এখনও পরিবর্তন হতে পারে। যুগপৎ আন্দোলনে থাকা মিত্র দলগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে, অথবা স্থায়ী কমিটি বা পার্লামেন্টারি বোর্ড যদি কোনো পরিবর্তনের প্রয়োজন মনে করে, তবে সেই অনুযায়ী কিছু সমন্বয় করা হতে পারে"।
তবে তিনি যোগ করেন, "এই তালিকাটি আপাতত আমাদের সবচেয়ে উপযুক্ত খসড়া বলে বিবেচিত হবে"।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ৫ কারখানায় কর্মবিরতি