ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইসি'তে তৃতীয় দিনের আপিল শুনানি শুরু
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানির তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন মিলনায়তনে এই শুনানি শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।
ইসি সূত্র জানিয়েছে, আজকের শুনানিতে ১৪১ থেকে ২১০ নম্বর পর্যন্ত মোট ৭০টি আপিল আবেদন নিষ্পত্তি করা হবে। আগামীকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে প্রথম দুই দিনের শুনানিতে বিপুল সংখ্যক প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। প্রথম দিন (শনিবার) ৭০টি আবেদনের মধ্যে ৫১ জন এবং দ্বিতীয় দিন (রোববার) ৭০টি আবেদনের মধ্যে ৫৭ জনের আপিল মঞ্জুর করে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে কমিশন। অন্যদিকে, প্রথম দিন ১৫ জন এবং দ্বিতীয় দিন ৭ জনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। বিশেষ উল্লেখযোগ্য ঘটনা হিসেবে, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এ কে একরামুজ্জামানের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল মঞ্জুর হওয়ায় তার প্রার্থিতা বাতিল হয়েছে। তবে পেন্ডিং তালিকায় থাকা মুন্সীগঞ্জ-৩ আসনের জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিনের আপিল মঞ্জুর হওয়ায় তিনি নির্বাচনে লড়ার সুযোগ পেয়েছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা ২২ জানুয়ারি শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ