ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সেনাবাহিনীর ইফতার আয়োজন
নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতা যুদ্ধের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানাতে রাজধানীর ঢাকা সেনানিবাসে বিশেষ ইফতার ও নৈশভোজের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এই আয়োজনে মুক্তিযোদ্ধাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করা হয়।
বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে এই ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, সামরিক-বেসামরিক কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য দেন মেজর জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান। তিনি এই আয়োজনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোয় সন্তোষ প্রকাশ করেন।
পরে বক্তব্য দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি উপস্থিত সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে সেনাবাহিনীর সূচনালগ্নে মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বেসামরিক ব্যক্তিত্ব, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি