ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
মধ্যপ্রাচ্যে আজও বাতিল ২৮ ফ্লাইট
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকির কারণে কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বড় ধরনের প্রভাব পড়েছে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১২ মার্চ) আরও ২৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশপথ বন্ধ ঘোষণা করে। ফলে এসব দেশের রুটে চলাচলকারী অনেক ফ্লাইট স্থগিত বা বাতিল করতে হচ্ছে।
যুদ্ধ পরিস্থিতির প্রভাবে ২৮ ফেব্রুয়ারি ঢাকা থেকে ২৩টি ফ্লাইট বাতিল হয়। এরপর ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি এবং ৪ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল করা হয়।
এ ছাড়া ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি এবং ৯ মার্চ ৩৩টি ফ্লাইট বাতিল হয়। ১০ মার্চ ৩২টি এবং ১১ মার্চ ২৭টি ফ্লাইট বাতিল হওয়ার পর বৃহস্পতিবার (১২ মার্চ) আরও ২৮টি ফ্লাইট বাতিলের তথ্য পাওয়া গেছে।
বৃহস্পতিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েতগামী চারটি, শারজাহগামী এয়ার অ্যারাবিয়ার চারটি এবং বাহরাইনগামী গালফ এয়ারের দুটি ফ্লাইট রয়েছে।
এ ছাড়া কাতার এয়ারওয়েজের চারটি, এমিরেটস এয়ারলাইনসের চারটি, জাজিরা এয়ারওয়েজের চারটি এবং ফ্লাইদুবাইয়ের দুটি ফ্লাইট বাতিল হয়েছে। একই দিনে ইউএস-বাংলা এয়ারলাইন্সের চারটি ফ্লাইটও বাতিল করা হয়েছে।
সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে এখন পর্যন্ত মোট ৪২৩টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে বেবিচক।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)