ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ প্রাণ গেল ১৩ জনের
নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের রামপালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ একই পরিবারের ১২ জন এবং মাইক্রোবাসের চালকসহ মোট ১৩ জন প্রাণ হারিয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে মোংলা-খুলনা মহাসড়কের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায় নৌবাহিনীর একটি স্টাফ বাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই ভয়াবহ হতাহতের ঘটনা ঘটে। এ সময় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
নিহতরা সবাই বাগেরহাটের মোংলা পৌরসভার বাসিন্দা। পৌর বিএনপির ৮নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রাজ্জাক তাঁর ছেলের বিয়ে করিয়ে খুলনার কয়রা এলাকা থেকে মাইক্রোবাসে করে সপরিবারে বাড়ি ফিরছিলেন। পথে বেলাই ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা নৌবাহিনীর একটি দ্রুতগামী স্টাফ বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বেশ কয়েকজন মারা যান।
রামপাল থানা পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন মোংলা পৌরসভা বিএনপির নেতা আব্দুর রাজ্জাক, তাঁর স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, চার নাতি, পুত্রবধূ (নববধূ), তাঁর এক স্বজন এবং মাইক্রোবাসের চালক। আনন্দঘন একটি বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রামপাল হাসপাতালে ৪ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন মারা যান। এছাড়া নৌবাহিনীর স্টাফ বাসের অন্তত ১৪ জন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
বিয়ের আনন্দ শোকে পরিণত হওয়ার এই ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। এছাড়া পরিবেশ ও বন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন ও পুলিশ সুপার মো. হাসান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা