ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
জেদ্দায় পররাষ্ট্র উপদেষ্টা ও ইসহাক দারের বৈঠক
নিজস্ব প্রতিবেদক:অল্প সময়ের ব্যবধানে দুই দফা ফোনালাপের পর এবার সশরীরে সাক্ষাৎ করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদের (সিএফএম) জরুরি অধিবেশনের ফাঁকে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
রোববার (১১ জানুয়ারি) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে দুই দেশের শীর্ষ প্রতিনিধিরা বাংলাদেশ ও পাকিস্তানের বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
বৈঠকে মূলত দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ে সফর বিনিময়, বাণিজ্য সম্প্রসারণ এবং শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে তারা মতবিনিময় করেন।
উল্লেখ্য, এই সাক্ষাতের আগে গত রোববার ও বুধবার দুই দফায় টেলিফোনে কথা বলেছিলেন তৌহিদ হোসেন ও ইসহাক দার। গত রোববারের ফোনটি ইসহাক দার চীন সফরকালে করেছিলেন। ওআইসির জরুরি অধিবেশন শেষে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের আজ রাতেই ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ এপ্রিল)
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- ৪.৯ মাত্রার ভূমিকম্পে টের পেল বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- অনলাইন ক্লাস হতে পারে যেসব স্কুল-কলেজে
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি প্রকাশ
- সংসদে তিন বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের অনুমোদন
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- ফের বাড়ছে স্বর্ণের দাম
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন