ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
হাওরে কোনো অনিয়ম সহ্য করা হবে না: পানিসম্পদ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের বিশাল হাওর অঞ্চলের কৃষকদের ঘাম ঝরানো ফসল রক্ষায় এবং বাঁধ নির্মাণে দীর্ঘদিনের পুঞ্জীভূত দুর্নীতি উপড়ে ফেলতে কঠোর অবস্থান নিয়েছে নতুন সরকার। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ঘোষণা করেছেন যে, বাঁধ নির্মাণে যেকোনো ধরণের অনিয়ম বা দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চন্দ্র সোনার তাল হাওর এলাকা সরেজমিনে পরিদর্শনকালে তিনি এই হুঁশিয়ারি দেন।
মন্ত্রী স্পষ্টভাবে জানান, হাওরের ফসল রক্ষা বাঁধ প্রকল্প এখন থেকে পানি সম্পদ মন্ত্রণালয় সরাসরি নিবিড় তদারকিতে রাখবে। বিগত সময়ের অনিয়মের কথা উল্লেখ করে তিনি বলেন, “বিগত সময়ে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনেক দুর্নীতি-অনিয়ম হয়েছে। এটা যাতে ভবিষ্যতে না হয় সেই জন্য আমরা জিরো টলারেন্সে নিয়ে আসার চেষ্টা করছি।” তিনি আরও যোগ করেন যে, কেবল বাঁধ নয় বরং খাল খনন ও নদী খননের প্রতিটি কাজে স্বচ্ছতা নিশ্চিত করাই এখন মন্ত্রণালয়ের প্রধান চ্যালেঞ্জ।
প্রকল্পের কাজ যাতে মানসম্মত হয়, সেজন্য সরকার এক ধরণের ‘পাহারাদারের’ ভূমিকা পালন করবে বলে জানান এ্যানি চৌধুরী। তাঁর মতে, “এই প্রকল্পগুলোতে কেউ যাতে দুর্নীতি করতে না পারে সেই জন্য সরকার সর্তক অবস্থানে রয়েছে এবং আমরা পাহাদারের ভূমিকায় অবতীর্ণ হয়ে এই কাজগুলো বাস্তবায়ন করব।” কোনো ঠিকাদার বা অসাধু কর্মকর্তা যাতে সরকারি অর্থের অপচয় করতে না পারে, সেদিকে গোয়েন্দা নজরদারিও থাকবে বলে তিনি আভাস দেন।
নিজের এই সফরের নেপথ্য কারণ ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে এসেছি। তিনি সার্বক্ষণিক এই অঞ্চলের মানুষদের ও কৃষকদের খোঁজ খবর রাখছেন।” প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় হাওর এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করছে বলেও তিনি জানান।
পরিদর্শনকালে মন্ত্রীর সাথে ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ আসনের কয়ছর আহমদ, সুনামগঞ্জ-৪ আসনের অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল এবং সুনামগঞ্জ-৫ আসনের কলিম উদ্দিন মিলন। এছাড়াও সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে প্রবাসীদের উৎসাহের আহ্বান তথ্যমন্ত্রীর
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- বাংলাদেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটি
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের নববর্ষের শুভেচ্ছা
- ঋণ জটিলতা ও লোকসানের পাহাড়, তবুও রহস্যজনকভাবে বাড়ছে কোম্পানির শেয়ারদর
- আগের মালিকদের হাতে ফিরছে একীভূত পাঁচ ইসলামী ব্যাংক