ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
উপদেষ্টাকে হেনস্তা: জড়িত কর্মকর্তাদের তালিকা করছে কেন্দ্রীয় ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকে গত বুধবার সংঘটিত ‘মব’ বা উচ্ছৃঙ্খল ঘটনার সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংস্থাটির মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, নবনিযুক্ত গভর্নরের নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। বুধবার গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহকে হেনস্তা ও জোরপূর্বক বের করে দেওয়ার ঘটনায় যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের বিরুদ্ধে মানবসম্পদ (এইচআর) নীতিমালা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় নতুন গভর্নর কেন্দ্রীয় ব্যাংকে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে পুরোপুরি নিয়মতান্ত্রিক, বৈষম্যহীন এবং প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ওপর জোর দেন। ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে কাজের গতি বাড়ানোর নির্দেশনাও দেন তিনি।
মুখপাত্র জানান, গভর্নরের প্রধান অগ্রাধিকার হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্যমূল্য স্থিতিশীল রাখা। এছাড়া, গত দেড় বছরে বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানাগুলো পুনরায় চালু করতে বিশেষ নীতিগত সহায়তা ও ঋণ প্রবাহ বাড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি। উচ্চ সুদের হার পর্যালোচনা করে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির বিষয়েও কাজ করবে কেন্দ্রীয় ব্যাংক।
আরিফ হোসেন খান আরও বলেন, পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া ইতিবাচক সংস্কার কার্যক্রমগুলো নতুন গভর্নর অব্যাহত রাখবেন।
উল্লেখ্য, গত বুধবার একদল কর্মকর্তা-কর্মচারী ‘মব’ তৈরি করে গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহকে হেনস্তা করে কেন্দ্রীয় ব্যাংক থেকে বের করে দেয়। প্রত্যক্ষদর্শীদের মতে, অতিরিক্ত পরিচালক তৌহিদুল ইসলাম, পরিচালক নওশাদ মোস্তফা, অতিরিক্ত পরিচালক তানভীর আহমেদসহ প্রায় ২০-৩০ জন কর্মকর্তা এই ন্যক্কারজনক ঘটনায় জড়িত ছিলেন। ওই দিনই সাবেক গভর্নর আহসান এইচ মনসুরের পদত্যাগ দাবিতে মতিঝিলে বিক্ষোভ হয়েছিল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল