ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সংসদে শিল্পখাতের চ্যালেঞ্জ ও সংকট তুলে ধরতে হবে: বিজিএমইএ সভাপতি
নিজস্ব প্রতিবেদক: দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে পোশাক শিল্পের সাফল্য ওতপ্রোতভাবে জড়িত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান। তিনি বলেন, এই খাতের স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি নিশ্চিত করা মানেই জাতীয় অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আর্মি গলফ ক্লাব-এ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোশাক শিল্প পরিবার থেকে নির্বাচিত সংসদ সদস্য, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের সম্মাননা জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাহমুদ হাসান খান নবনির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, শিল্পখাতের নানা চ্যালেঞ্জ ও সংকট সংসদে তুলে ধরতে হবে। তিনি অনুরোধ জানান, নিজ নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন ইস্যুর পাশাপাশি জাতীয় অর্থনীতির চালিকাশক্তি এই খাতের সমস্যাগুলোও গুরুত্বসহকারে আলোচনায় আনার জন্য।
তিনি আরও বলেন, বর্তমানে পোশাক শিল্পকে ঘিরে দেশে বিভিন্ন আনুষঙ্গিক ও সহায়ক শিল্প গড়ে উঠছে, যা কর্মসংস্থান ও রপ্তানি আয় বাড়াতে সহায়ক হচ্ছে। তবে দীর্ঘমেয়াদে অর্থনীতিকে বহুমুখী করতে হবে, যাতে দেশ কেবল একটি খাতের ওপর নির্ভরশীল না থাকে।
বিজিএমইএর প্রথম সহসভাপতি সেলিম রহমান বলেন, শিল্প থেকে নির্বাচিত প্রতিনিধিদের অভিজ্ঞতা ও প্রজ্ঞা সংসদে শিল্প ও বাণিজ্যবান্ধব নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় তারা কার্যকর ভূমিকা রাখবেন এবং শিল্পখাতের বাস্তব পরিস্থিতি সম্পর্কে অবগত থাকবেন।
অনুষ্ঠানে মোট ১৭ জন সংসদ সদস্য, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে সংবর্ধনা দেওয়া হয়। মন্ত্রীদের মধ্যে ছিলেন শিল্প, বাণিজ্য এবং পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের।
প্রতিমন্ত্রীদের মধ্যে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, শিল্প, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর। প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মাহদী আমিন।
এছাড়া সংবর্ধিত সংসদ সদস্যদের মধ্যে ছিলেন জয়নুল আবদিন ফারুক, এরশাদ উল্লাহ, এস এম ফয়সল, মো. খালেদ হোসেন মাহবুব, মো. আবুল কালাম, মো. লুৎফর রহমান, মোহাম্মদ জাকির হোসেন, মো. আব্দুল্লাহ, মো. আবদুল হান্নান ও মো. শাহাদাত হোসেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত