×

ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক রহমানকে আলজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন

২০২৬ ফেব্রুয়ারি ২৭ ১৫:৪৯:৫০

তারেক রহমানকে আলজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের নতুন সরকারের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও কূটনৈতিক সুসম্পর্কের তালিকায় এবার যুক্ত হলো উত্তর আফ্রিকার গুরুত্বপূর্ণ দেশ আলজেরিয়া। দেশটির প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবোউন বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক আনুষ্ঠানিক বার্তার মাধ্যমে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। এই শুভেচ্ছাবার্তাকে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুসংহত করার এক জোরালো ইঙ্গিত হিসেবে দেখছেন কূটনীতিকরা।

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নতুন অভিযাত্রাকে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট তেবোউন তাঁর রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার ভূয়সী প্রশংসা করেন। তিনি তাঁর বার্তায় উল্লেখ করেন যে, বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে তারেক রহমানের সুযোগ্য নেতৃত্ব গুরুত্বপূর্ণ অবদান রাখবে। জাতীয় উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে একটি শক্তিশালী ও কৌশলগত শাসনব্যবস্থার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন আলজেরিয়ার এই রাষ্ট্রপ্রধান।

ঢাকা ও আলজিয়ার্সের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক বন্ধনের কথা স্মরণ করে আলজেরিয়ার পক্ষ থেকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট তেবোউন। তিনি আশা প্রকাশ করেন যে, দুই দেশের জনগণের পারস্পরিক স্বার্থ রক্ষা এবং সামাজিক সমৃদ্ধি অর্জনে ভবিষ্যতে উন্নয়নমূলক ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রগুলো আরও বিস্তৃত হবে।

বার্তার শেষাংশে তিনি বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। প্রেসিডেন্ট তেবোউন বিশ্বাস করেন, তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে আগামী দিনগুলোতে আলজেরিয়া ও বাংলাদেশের কূটনৈতিক ও বাণিজ্যিক বন্ধন আগের চেয়ে অনেক বেশি সুদৃঢ় এবং কার্যকর হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

নিজস্ব প্রতিবেদক: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ১... বিস্তারিত