ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: রেজাল্ট দেখুন এক ক্লিকে
সরকার ফারাবী
সিনিয়র রিপোর্টার
সরকার ফারাবী: অবশেষে সেই কাঙ্ক্ষিত দিন এলো। হাজারো স্বপ্ন আর প্রত্যাশার প্রহর গুনে আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশিত হলো ২০২৬ সালের জুনিয়র (৮ম শ্রেণি) বৃত্তি পরীক্ষার ফলাফল।
দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন-এর হাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল তুলে দেওয়া হয়। এর মাধ্যমে সারা দেশের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয় চূড়ান্ত তালিকা।
বৃত্তি পেয়েছে কারা?
এ বছর মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে। নির্ধারিত নীতিমালা অনুসারে ট্যালেন্টপুল ও সাধারণ এই দুই ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হয়েছে।
প্রতিটি শিক্ষা বোর্ডের নির্ধারিত অনুপাত এবং উপজেলা কোটা অনুসরণ করে ফলাফল প্রস্তুত করা হয়েছে, যাতে সারাদেশের শিক্ষার্থীরা ন্যায্য সুযোগ পায়।
ফল জানবেন যেভাবে
অনলাইনে:
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল ২০২৬ লিখুন।
এসএমএসে:
বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর এবং ২০২৬ লিখে ১৬২২২ নম্বরে পাঠান। ফিরতি মেসেজে ফল পাবেন।
পরীক্ষার পেছনের গল্প
২৮ ডিসেম্বর সারাদেশের ৬১১টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী এতে অংশ নেয়।
বাংলা, ইংরেজি ও গণিত পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র মৃত্যুর কারণে বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে ৬ জানুয়ারি সেই পরীক্ষা সম্পন্ন হয়।
দীর্ঘ যাচাই-বাছাই শেষে আজ ঘোষণা করা হলো চূড়ান্ত ফলাফল, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ফলাফল দেখতে এখানেক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর