ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
ইউনূস সরকারের উপদেষ্টারা কে কোথায় আছেন
নিজস্ব প্রতিবেদক: নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে অভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকারের অধ্যায়। তবে সাবেক উপদেষ্টাদের মধ্যে অনেকে এখনো জনগণ ও গণমাধ্যমের নজর থেকে দূরে অবস্থান করছেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে যমুনাতেই রয়েছেন। তবে তিনি ইতোমধ্যেই ইউনূস সেন্টারে যোগ দিয়েছেন এবং আজ বা আগামীকাল গুলশানের নিজ বাসভবনে ফিরবেন।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দায়িত্ব শেষ হওয়ার আগেই দেশ ছাড়েন। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ১৭ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে গেছেন, আর বিশেষ সহকারী ড. আলী রীয়াজ ২২ ফেব্রুয়ারি ঢাকা ছাড়েন।
সরকারি বাসা ছাড়ার নিয়ম অনুযায়ী, নতুন সরকার গঠনের এক মাসের মধ্যে উপদেষ্টাদের বাসা ত্যাগ করতে হয়; বিশেষ প্রয়োজনে এক মাস বাড়তি সরকারি ভাড়া দিয়ে থাকতে পারেন।
আসিফ নজরুল হেয়ার রোডের সরকারি বাসা ছাড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের পুরোনো বাসায় উঠেছেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশীদ হেয়ার রোডের সরকারি বাসায় আছেন।
বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান মিন্টো রোড ৪ নম্বর সরকারি বাসায় অবস্থান করছেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ৩৫ মিন্টো রোডে, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন ৫ নম্বর মিন্টো রোডে, আর শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ৩৪ মিন্টো রোডে রয়েছেন।
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, ওয়াহিদ উদ্দিন মাহমুদ, ফরিদা আখতার, এম সাখাওয়াত হোসেন এবং মোস্তফা সরয়ার ফারুকী সরকারি বাসার সুবিধা নেননি; তারা ঢাকায় নিজ বাসায় অবস্থান করছেন।
সরকার পরিবর্তনের পর সাবেক উপদেষ্টাদের অবস্থান নিয়ে জনমনে কৌতূহল থাকলেও, দু-একজন ছাড়া সবাই দেশে আছেন। অধিকাংশই গণমাধ্যমের সামনে আসছেন না এবং ধীরে ধীরে নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরছেন।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস