ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
গভর্নর মোস্তাকুর রহমানের নিয়োগ বাতিলের দাবি ছাত্রশক্তির
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের নিয়োগকে ‘গণবিরোধী’ সিদ্ধান্ত আখ্যা দিয়ে তার অপসারণ দাবি করেছে বাংলাদেশ জাতীয় ছাত্রশক্তি।
আজ শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরে জাতীয় ছাত্রশক্তি।
সংবাদ সম্মেলনে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) আবু তৌহিদ মো. সিয়াম বলেন, মোস্তাকুর রহমান পেশাগত জীবনে তৈরি পোশাকশিল্পের ব্যবসার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন, যা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদের ক্ষেত্রে ‘স্পষ্ট কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’।
তিনি দাবি করেন, গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই সুদের হার কমানোকে প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করায় স্বার্থসংঘাতের বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।
তিনি বলেন, “যে ব্যক্তির নিজের নামে ৮৯ কোটি টাকার ঋণ রয়েছে, তিনি সুদের হার কমানোর কথা বললে প্রশ্ন ওঠে এটি দেশের অর্থনীতির স্বার্থে, নাকি ব্যক্তিগত স্বার্থে।”
সংবাদ সম্মেলন থেকে জাতীয় ছাত্রশক্তির এ নেতা তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো-
১. অবিলম্বে ব্যবসায়ী মোস্তাকুর রহমানের বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে জারি করা প্রজ্ঞাপন বাতিল করতে হবে।
২. ‘বাংলাদেশ ব্যাংক গভর্নর নিয়োগ বিধিমালা’ প্রণয়ন করে গভর্নরের ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করতে হবে।
৩. বাংলাদেশ ব্যাংকের ভেতরে অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন