×

ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দফা দাবি

২০২৬ অক্টোবর ১৭ ১৬:৪১:১৫

গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দফা দাবি

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ স্বাক্ষরের বর্ষপূর্তিতে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির অভিযোগ, সংসদীয় ঐকমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে সব দলের সম্মতিতে সংবিধান সংস্কার পরিষদ গঠনের রূপরেখা তৈরি হলেও সরকার সেই প্রক্রিয়া এড়িয়ে একদলীয় সংবিধান সংশোধন কমিটি গঠন করেছে। এনসিপির মতে, এ পদক্ষেপ গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা এবং সংস্কার নস্যাতের চক্রান্ত।

আজ শনিবার রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে জুলাই সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন দলটির সদস্যসচিব আখতার হোসেন এমপি।

সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, সংসদীয় ঐকমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে সব দলের সম্মতিতে একটি ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের রূপরেখা তৈরি হয়েছিল। কিন্তু সরকার সেই প্রক্রিয়া পাশ কাটিয়ে একদলীয় উদ্যোগে সংবিধান সংশোধন কমিটি গঠন করেছে। তাঁর ভাষায়, এটি গণভোটের রায়ের সঙ্গে চরম প্রতারণা ও সংস্কার নস্যাতের চক্রান্ত।

গণভোটের রায় অবিলম্বে কার্যকরের দাবি জানিয়ে এনসিপির সদস্যসচিব বলেন, একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। তিনি স্পষ্ট করে জানান, এনসিপি ওই কমিটিতে অংশ নেবে না। এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ানোর আহ্বানও জানান তিনি।

সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করা।

এনসিপির নেতাদের মতে, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে গণভোটের রায় এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিষ্ঠিত ঐকমত্যকে গুরুত্ব দিতে হবে। তাঁদের আশঙ্কা, সংবিধান সংস্কারের উদ্যোগ এককভাবে পরিচালিত হলে রাজনৈতিক সমঝোতা ও সংস্কারের মূল লক্ষ্য ব্যাহত হতে পারে। এ কারণে বিদ্যমান কমিটি বাতিল করে আলোচনার মাধ্যমে নির্ধারিত সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানাচ্ছে দলটি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, রাজনৈতিক পর্ষদ সদস্য সালেহ উদ্দিন সিফাত, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

ডুয়া ডেস্ক: বিশ্ববাজারের পরিস্থিতির প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের দামে পরিবর্তন এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে সর্বশেষ ৩ হাজার ২৬৬... বিস্তারিত