ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সংবিধান সংস্কার না হলে আরেক হাসিনার জন্ম হবে: মামুনুল হক
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, বিএনপিকে এমন এক ভূতে ধরেছে, যে ভূতে শেখ হাসিনাকে ধরেছিল। সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রব্যবস্থার মেরামত করা না গেলে বর্তমান সাংবিধানিক কাঠামোয় পাঁচ বছর ক্ষমতায় থাকা যে কেউ আরেক হাসিনায় পরিণত হবেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মামুনুল হক বলেন, বর্তমান সরকার সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছে, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি। এর কারণ হিসেবে তিনি বলেন, সরকার রাষ্ট্র মেরামত করতে চায় না এবং জুলাই বিপ্লবের চেতনাতেও বিশ্বাস করে না।
বিএনপিকে জুলাই বিপ্লবের চেতনায় বিশ্বাসের প্রমাণ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলটি প্রকৃত অর্থে এ চেতনাকে ধারণ করে না। এর কারণ ব্যাখ্যা করে মামুনুল হক বলেন, দুর্ভাগ্যবশত জুলাই বিপ্লবে বিএনপি মুখ্য ভূমিকা রাখতে পারেনি। এ বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন ছাত্র-জনতা ও তরুণ প্রজন্ম।
তিনি আরও বলেন, বাংলাদেশের বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি খাত ভারতীয় সাম্রাজ্যবাদের দালালদের হাতে বন্দি হয়ে পড়েছে বলে মনে হয়। দেশের অর্থনীতি রক্ষা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বিএনপিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের লক্ষ্যে তাঁরা রাজপথে রয়েছেন।
সংবিধান সংস্কারের দাবি জানিয়ে মামুনুল হক বলেন, স্পষ্টভাবে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে এবং দলীয়করণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। তাঁর ভাষ্য, এতে বাংলাদেশ, দেশের রাজনীতি এবং বাংলাদেশপন্থী রাজনীতি টিকে থাকবে।
বাংলাদেশ খেলাফত মজলিসের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মাওলানা লোকমান হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন সংগঠনটির মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ ও গাজীপুর জামিয় মাহমুদিয়ার শায়খুল হাদিস মুফতি আব্দুল মতিন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, সেক্রেটারী এআর হাফিজ উল্লাহ এবং এনসিপির জেলা সেক্রেটারী এড. শামসুজ্জামান সোহেলসহ অনেকে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান