ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
দুর্নীতি ও জননিরাপত্তা ইস্যুতে সপ্তাহব্যাপী কর্মসূচি এনসিপির
নিজস্ব প্রতিবেদক: আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জননিরাপত্তা, নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচি হাতে নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ২৩ অক্টোবর থেকে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করবে দলটি। পাশাপাশি ৩০ অক্টোবর শাহবাগে প্রতিবাদ কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপি।
রোববার (১১ অক্টোবর) দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সভায় এসব কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। এনসিপির মিডিয়া সেলের পাঠানো বিজ্ঞপ্তিতে সভার সিদ্ধান্তগুলো জানানো হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। সভাটি পরিচালনা করেন দলের সদস্যসচিব আখতার হোসেন এমপি।
রাজনৈতিক পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, ২৩ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন নাহিদ ইসলাম। কর্মসূচিতে দলের শীর্ষ নেতারাও অংশ নেবেন।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতেও কাজ করবেন এনসিপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। দলের শীর্ষ নেতারা নিজ নিজ নির্বাচনী আসনের পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
সভায় জানানো হয়, এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন ও দায়িত্ব বণ্টনের কাজ চূড়ান্ত হয়েছে। পুনর্গঠিত কমিটির ঘোষণা আগামী ১৩ অক্টোবরের মধ্যে দেওয়া হবে।
এ ছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগামী সপ্তাহে আরও ১০০টি উপজেলা ও পৌরসভার প্রার্থীদের তালিকা প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী তালিকা তৈরির কাজও দ্রুত এগিয়ে নেওয়া হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন