×

ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

আওয়ামী লীগ ও জামায়াত একসঙ্গে চক্রান্ত করছে: রাশেদ খান

২০২৬ অক্টোবর ১১ ২২:০১:১৫

আওয়ামী লীগ ও জামায়াত একসঙ্গে চক্রান্ত করছে: রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান অভিযোগ করেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে এবং দেশবিরোধী জামায়াতে ইসলামী বাংলাদেশে বসে ষড়যন্ত্র করছে। তাঁর দাবি, অতীতেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী একযোগে চক্রান্তের রাজনীতিতে জড়িয়েছিল।

রোববার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ খান।

তিনি বলেন, আওয়ামী লীগ ও জামায়াত অতীতেও দেশের পাশাপাশি বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ১৯৮৬ ও ১৯৯৬ সালের নির্বাচনে দল দুটি একসঙ্গে এরশাদের ক্ষমতা সুসংহত করতে দেশের, জনগণের ও গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত করেছিল। সে সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের মানুষ ওই ষড়যন্ত্র মোকাবিলা করেছিল। এবারও জনগণের সহযোগিতায় বর্তমান বিএনপি সরকার সব ধরনের ষড়যন্ত্র ও চাপ মোকাবিলা করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে রোববার দুপুরে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় অবস্থিত আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরিফে গিয়ে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেন রাশেদ খান।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

রাজনীতি এর অন্যান্য সংবাদ