ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
অস্থিতিশীলতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার আহ্বান রিজভীর
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, পরাজিত শক্তি নানা উপায়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এসব অপতৎপরতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
রোববার (২৯ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় দুষ্কৃতকারীরা অবৈধ অস্ত্র ব্যবহার করে নিরীহ মানুষের ওপর হামলা চালাচ্ছে। প্রতিদিনই কোথাও না কোথাও ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমা নিক্ষেপ, বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
রিজভী আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন না করলে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। পাড়া-মহল্লায় সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তুলছে। তবে অবৈধ অস্ত্রধারী ও অগ্নিসংযোগকারীদের দমনের মূল দায়িত্ব রাষ্ট্রের সংশ্লিষ্ট বাহিনীগুলোর।
সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা সারা দেশে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত রয়েছেন বলে জানান দলটির এই নেতা। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের আরও তৎপর হওয়া প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করতে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো প্রস্তুত রয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- নিজ ক্যাম্পাসে ৪র্থ বর্ষের পরীক্ষার বিষয়ে যা জানালেন ঢাকেবির উপাচার্য
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ, এক ক্লিকে দেখুন সরাসরি
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- পানি উন্নয়ন বোর্ডে ৮৭৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা
- ডিসেম্বরে টানা ১২ থেকে ১৮ দিনের ছুটির সুযোগ
- ঢাবির ভর্তি আবেদন শেষ কাল, আবেদন ২ লাখ ছাড়াল
- ট্রান্সকম ইলেকট্রনিক্সে চাকরি, আবেদন শেষ ২৭ নভেম্বর