×

ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বিএনপি-আ.লীগের দফায় দফায় সংঘর্ষ

২০২৬ নভেম্বর ২৮ ২০:০৪:৫৯

বাগেরহাটে বিএনপি-আ.লীগের দফায় দফায় সংঘর্ষ

বাগেরহাটের মোল্লাহাটে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যার পর জেলার মোল্লাহাট উপজেলার মধুমতি ১০০ মেগাওয়াট এইচএফও চালিত বিদ্যুৎকেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর গোপালগঞ্জ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে মোল্লাহাটের দিকে আসতে থাকেন। এ সময় তাদের হাতে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন।

একপর্যায়ে নদীর এপারে অবস্থান নেওয়া স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মিছিলকারীদের ধাওয়া দেন। পরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়, যা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তবে এরপরও এলাকায় উত্তেজনা অব্যাহত থাকার খবর পাওয়া গেছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত