ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
লক্ষ্মীপুরে ১৪ স্থানে ছাত্রলীগের মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের ১৪টি স্থানে মশাল জ্বালিয়ে মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার পর জেলার বিভিন্ন এলাকায় এসব মিছিল অনুষ্ঠিত হয়।
চন্দ্রগঞ্জ, রায়পুর, কমলনগর, রামগতি ও রামগঞ্জসহ বিভিন্ন এলাকায় পৃথক সময়ে মিছিলগুলো করা হয়। এসব মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
সংশ্লিষ্ট এলাকাগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, জনসম্পৃক্ত এলাকায় এসব মিছিল হতে দেখা যায়নি। স্থানীয়দের দাবি, নির্জন এলাকায় বিভিন্ন সড়কে মিছিল করে সেগুলোর ভিডিও ফেসবুকে প্রচার করছেন সংগঠনটির নেতাকর্মীরা।
মশাল মিছিলের বিষয়টি নিশ্চিত করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া। তিনি জানান, আওয়ামী লীগের ঘোষিত আট দফা বাস্তবায়নের লক্ষ্যে এসব মিছিলের আয়োজন করা হয়েছে। ছাত্রলীগের ব্যানারে জেলার ১৪টি এলাকায় মিছিল করা হয়েছে। একই দাবিতে আরও কয়েকটি এলাকায় মিছিল করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, মিছিলগুলোর ভিডিও ফেসবুকে দেখেছেন তাঁরা। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ, এক ক্লিকে দেখুন সরাসরি
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ