ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিএনপি ও নিষিদ্ধ আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ৫
বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা বিএনপির শান্তি সমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার প্রবেশপথে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৪টা থেকে মোল্লাহাট উপজেলার মধুমতী নদীর ওপর নির্মিত আবুল খায়ের সেতুসংলগ্ন মহাসড়কে উপজেলা বিএনপির উদ্যোগে শান্তি সমাবেশ চলছিল। সন্ধ্যার দিকে গোপালগঞ্জের দিক থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল মোল্লাহাটে প্রবেশের চেষ্টা করে। এ সময় সমাবেশে উপস্থিত বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মিছিলকারীদের উত্তেজনা সৃষ্টি হয়।
একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। কিছুক্ষণ ধরে চলা এ সংঘর্ষে বিএনপির সমাবেশে অংশ নেওয়া অন্তত পাঁচজন আহত হন। পরে পরিস্থিতির মুখে মিছিলটি পিছু হটে গোপালগঞ্জের দিকে ফিরে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
আহতদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য একজনকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে সংঘর্ষে আওয়ামী লীগের পক্ষের কেউ আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন বলেন, গোপালগঞ্জের দিক থেকে একটি মিছিল মোল্লাহাটে প্রবেশের চেষ্টা করলে উপজেলা বিএনপির শান্তি সমাবেশে অংশ নেওয়া ব্যক্তিদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং মিছিল নিয়ে আসা লোকজন ফিরে যায়।
তিনি আরও জানান, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশসহ সংশ্লিষ্টরা দায়িত্ব পালন করছেন।
এদিকে সংঘর্ষের পর স্থানীয় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ, এক ক্লিকে দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- ট্রান্সকম ইলেকট্রনিক্সে চাকরি, আবেদন শেষ ২৭ নভেম্বর
- ডাকসু সম্পাদক মিনহাজের গ্রামের বাড়িতে আগুন
- ডিসেম্বরে টানা ১২ থেকে ১৮ দিনের ছুটির সুযোগ