ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
আবারও দেশে ফেরার ঘোষণা হাসিনার
নিজস্ব প্রতিবেদক: আগামী ডিসেম্বরের বিজয় দিবসে দেশে ফিরবেন বলে জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভারতে অবস্থানরত সভাপতি শেখ হাসিনা। জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত এই ফেরারি আসামি দেশে ফিরে কারাগারে থাকার প্রয়োজনীয় সামগ্রীও কিনে রেখেছেন বলে জানিয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এক অডিও লাইভে দেশে ফেরার বিষয়ে এসব কথা বলেন তিনি। তবে অডিও লাইভটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, দেশে ফিরলে বিমানবন্দরে অবতরণের পর তাঁকে গ্রেপ্তার করা হতে পারে, হাতকড়া পরানো হতে পারে কিংবা মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে। তবে তিনি সম্পূর্ণ একা ও নিরস্ত্র অবস্থায় দেশে ফিরবেন বলে জানান। এ সময় তাঁর সঙ্গে কোনো অস্ত্র বা সশস্ত্র নিরাপত্তারক্ষী থাকবে না বলেও উল্লেখ করেন তিনি।
২০২৪ সালের ৫ আগস্ট দেশব্যাপী ৩৬ দিনের হত্যাযজ্ঞের পর ছাত্র-জনতার কাছে আত্মসমর্পণ না করে তৎকালীন রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন শেখ হাসিনা। এরপর বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে ভারতে চলে যান তিনি। সেই থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। সম্প্রতি দেশে ফেরার বিষয়ে তাঁর দেওয়া নতুন বক্তব্য এ নিয়ে আবারও আলোচনা তৈরি করেছে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়ায় প্রত্যর্পণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশের কর্তৃপক্ষ। ভারত ও বাংলাদেশের মধ্যে থাকা বন্দি বিনিময় চুক্তির আওতায় সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ফেরত চেয়ে নয়াদিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা।
এদিকে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) হিসাব অনুযায়ী, ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন। নিহত ব্যক্তিদের মধ্যে আনুমানিক ১২ থেকে ১৩ শতাংশ শিশু ছিল বলে জানিয়েছে সংস্থাটি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ, এক ক্লিকে দেখুন সরাসরি
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- নিজ ক্যাম্পাসে ৪র্থ বর্ষের পরীক্ষার বিষয়ে যা জানালেন ঢাকেবির উপাচার্য
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা
- পানি উন্নয়ন বোর্ডে ৮৭৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- ট্রান্সকম ইলেকট্রনিক্সে চাকরি, আবেদন শেষ ২৭ নভেম্বর
- ডিসেম্বরে টানা ১২ থেকে ১৮ দিনের ছুটির সুযোগ
- ডাকসু সম্পাদক মিনহাজের গ্রামের বাড়িতে আগুন