ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
সিলেটে দুই এমপির বাড়ি ঘিরে থমথমে পরিস্থিতি
সিলেট-৩ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে একদল লোক। এ সময় স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পড়ে হামলাকারীরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে ফেলে যাওয়া কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
শনিবার (২৮ নভেম্বর) রাতে সিলেটের দক্ষিণ সুরমার কামালবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর রাতে সিলেট-৩ আসনের বর্তমান সংসদ সদস্য এম এ মালিকের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে রাতে সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের বাড়িতে হামলার চেষ্টা চালানো হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা সংঘবদ্ধভাবে হামলাকারীদের প্রতিরোধ করেন। একপর্যায়ে এলাকাবাসীর ধাওয়ার মুখে মোটরসাইকেল ফেলে পালিয়ে যান তারা। পরে বিক্ষুব্ধ জনতা ফেলে যাওয়া মোটরসাইকেলগুলোতে আগুন ধরিয়ে দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া মুখপাত্র মো. আফজাল হোসেন জানান, কয়েকটি মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল করতে গেলে বাধার মুখে পড়েন বিক্ষোভকারীরা। এ সময় কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পাশাপাশি সাবেক সংসদ সদস্যের বাসভবনেও ভাঙচুর করা হয়। পরে এলাকাবাসী মাইকে ঘোষণা দিয়ে বিক্ষোভকারীদের প্রতিহত করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ, এক ক্লিকে দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- ট্রান্সকম ইলেকট্রনিক্সে চাকরি, আবেদন শেষ ২৭ নভেম্বর
- ডাকসু সম্পাদক মিনহাজের গ্রামের বাড়িতে আগুন
- ডিসেম্বরে টানা ১২ থেকে ১৮ দিনের ছুটির সুযোগ