×

ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগ নেতাকে ছাড়াতে ডিবিকে অবরুদ্ধ করল বিএনপি নেতারা

২০২৬ নভেম্বর ২৯ ১০:০১:৪০

আ.লীগ নেতাকে ছাড়াতে ডিবিকে অবরুদ্ধ করল বিএনপি নেতারা

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে ছাড়িয়ে নিতে গোয়েন্দা (ডিবি) পুলিশকে অবরুদ্ধ করে চাপ প্রয়োগের ঘটনায় কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপিসহ সব সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) রাতে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় বুড়াবুড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গৌরব ওয়ার্ডের সভাপতি তৈয়ব আলীকে আটক করেন ডিবি পুলিশের সদস্যরা। এ সময় ওই ওয়ার্ড বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ডিবি পুলিশকে অবরুদ্ধ করে রাখেন। প্রায় তিন ঘণ্টা ধরে তাঁদের ঘেরাও করে রেখে তৈয়ব আলীকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন তাঁরা। পরে রাত ৯টার দিকে ইউনিয়ন বিএনপি ও থানা-পুলিশের হস্তক্ষেপে তৈয়ব আলীকে থানায় নেওয়া হয়। শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর জেলা ও উপজেলা বিএনপির নেতাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সরাসরি ওয়ার্ডের সব কমিটি বিলুপ্ত করার নির্দেশ দেন। শুক্রবার রাতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী ফ্যাসিস্টদের রক্ষায় ভূমিকা রাখা এবং প্রশাসনিক কার্যক্রমে বাধা দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগে ২ নম্বর ওয়ার্ড বিএনপিসহ সব সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত করা হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক মোজাফফর রহমান ও সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদের সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত