ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
আ.লীগের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধে অচল গোপালগঞ্জ
নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধে প্রথম দিনেই স্থবির হয়ে পড়েছে উপজেলার স্বাভাবিক জীবনযাত্রা। ২৯ নভেম্বর রাত ১২টার পর শুরু হওয়া এ কর্মসূচির কারণে বন্ধ রয়েছে দোকানপাট ও যানবাহন চলাচল। গাড়ি, ভ্যান ও মোটরসাইকেলসহ সব ধরনের যান চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে।
রোববার (২৯ নভেম্বর) দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে গাছের গুঁড়ি ও পল্লী বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ সৃষ্টি করতে দেখা গেছে।
নিলফা বাজার, পাটগাতী বাসস্ট্যান্ড, জিটি স্কুলের সামনে, পাম্পের সামনে, নতুন বাজার, মল্লিকের মাঠ, সিঙ্গিপাড়া ও রামচন্দ্রপুরসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে রাখা হয়েছে।
এ ছাড়া টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের সামনের সড়কে গাছ কেটে ফেলে যান চলাচল বন্ধ করা হয়েছে। বিভিন্ন মোড়ে টায়ার ও গাছের গুঁড়িতে আগুন জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
অবরোধের সমর্থনে সকাল থেকেই পাটগাতী বাসস্ট্যান্ড মোড়ে বিক্ষোভ মিছিল করছেন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরাও মিছিলে অংশ নেন।
শরীয়তপুরের পদ্মা সেতু প্রান্তে আওয়ামী লীগের কর্মী ইব্রাহিম নিহতের প্রতিবাদে তাঁরা ‘আমার ভাই ইব্রাহিম মরলো কেন, জবাব চাই’ স্লোগান দেন।
এদিকে, রোববার দুপুর পর্যন্ত অবরোধ চলাকালে টুঙ্গিপাড়ায় কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে উপজেলার বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি চোখে পড়েনি। সড়কে পুলিশ, বিজিবি কিংবা আনসার সদস্যদের দেখা যায়নি।
৪৮ ঘণ্টার অবরোধের প্রভাবে টুঙ্গিপাড়ায় যান চলাচল ও মানুষের স্বাভাবিক চলাফেরা ব্যাহত হচ্ছে। সড়ক যোগাযোগ কার্যত বন্ধ থাকায় উপজেলার বিভিন্ন এলাকার জনজীবনে অচলাবস্থা তৈরি হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- নিজ ক্যাম্পাসে ৪র্থ বর্ষের পরীক্ষার বিষয়ে যা জানালেন ঢাকেবির উপাচার্য
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ, এক ক্লিকে দেখুন সরাসরি
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- পানি উন্নয়ন বোর্ডে ৮৭৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা
- ডিসেম্বরে টানা ১২ থেকে ১৮ দিনের ছুটির সুযোগ
- ট্রান্সকম ইলেকট্রনিক্সে চাকরি, আবেদন শেষ ২৭ নভেম্বর
- ঢাবির ভর্তি আবেদন শেষ কাল, আবেদন ২ লাখ ছাড়াল