ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি
নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে নির্বাচন কমিশন (ইসি)। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সোমবার (৩০ নভেম্বর) বিএনপির সঙ্গে কমিশনের বৈঠক হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে ওই সংলাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। নতুন তারিখ চেয়ে ইসির কাছে সময় চেয়েছে বিএনপি। পরবর্তী সময়ে দিনক্ষণ চূড়ান্ত হলে সংলাপে অংশ নেবে দলটি।
রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি যুগান্তরকে বলেন, সোমবার ইসির সঙ্গে বিএনপির সংলাপে অংশ নেওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না। বিষয়টি ইসিকে অবহিত করা হয়েছে। পরবর্তী সময়ে নতুন তারিখ নির্ধারণ করে জানালে বিএনপি সংলাপে অংশ নেবে।
এর আগে রোববার প্রথম দিনের সংলাপে অংশ নিতে নিবন্ধনের ক্রম অনুযায়ী ক্ষমতাসীন বিএনপি, বিরোধী দল জামায়াতে ইসলামীসহ ১৮টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানায় ইসি। তবে প্রথম দিন জামায়াতে ইসলামী সংলাপে অংশ নেয়নি। দলটি পরবর্তী সময়ে জোটগতভাবে সংলাপে বসতে চায় বলে ইসিকে জানিয়েছে।
অন্যদিকে, রোববারের পরিবর্তে সোমবার সংলাপে অংশ নেওয়ার আগ্রহ জানিয়েছিল বিএনপি। সে অনুযায়ী দলটির সঙ্গে বৈঠকের সময়সূচিও নির্ধারণ করে কমিশন। তবে শেষ পর্যন্ত সেই সূচিতেও পরিবর্তন এসেছে। বিএনপি নতুন করে সময় চাওয়ায় সোমবার দলটির সঙ্গে সংলাপ হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- নিজ ক্যাম্পাসে ৪র্থ বর্ষের পরীক্ষার বিষয়ে যা জানালেন ঢাকেবির উপাচার্য
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ, এক ক্লিকে দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- পানি উন্নয়ন বোর্ডে ৮৭৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- ডিসেম্বরে লম্বা ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
- ঢাবির ভর্তি আবেদন শেষ কাল, আবেদন ২ লাখ ছাড়াল
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা
- ডিসেম্বরে টানা ১২ থেকে ১৮ দিনের ছুটির সুযোগ