×

ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গুতে আক্রান্ত এনডিএমের ভারপ্রাপ্ত মহাসচিব শাহেদুল আজম আইসিইউতে

২০২৬ অক্টোবর ১১ ১৯:৫৭:১৭

ডেঙ্গুতে আক্রান্ত এনডিএমের ভারপ্রাপ্ত মহাসচিব শাহেদুল আজম আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) ভারপ্রাপ্ত মহাসচিব ব্যারিস্টার শাহেদুল আজম। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ তীব্র জ্বর দেখা দেওয়ায় তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে দ্রুত তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। গত চার দিন ধরে তিনি সেখানে চিকিৎসা নিচ্ছেন।

ব্যারিস্টার শাহেদুল আজমের দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চেয়েছে তাঁর পরিবার ও দলীয় সহকর্মীরা। একই সঙ্গে দলের নেতাকর্মীসহ সারাদেশের সর্বস্তরের মানুষের কাছে তাঁর জন্য দোয়া কামনা করা হয়েছে। চিকিৎসকেরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করছেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত