ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
জিএম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের ঢাকাস্থ বাসভবনে হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দলটি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে জাতীয় পার্টির রংপুর মহানগর ও জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। নগরীর সেন্ট্রাল রোডে দলের কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি আবার দলীয় কার্যালয়ে ফিরে আসে। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা কমিটির আহ্বায়ক মো. আজমল হোসেন লেবুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
বক্তারা বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ঢাকাস্থ বাসভবনে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ক্ষতিসাধন করেছে। তাঁদের মতে, এ ধরনের কর্মকাণ্ড গণতান্ত্রিক রাজনীতির পরিপন্থি এবং মব ভায়োলেন্সের শামিল।
নেতারা আরও বলেন, জাতীয় পার্টি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে। রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির কোনো অপচেষ্টা সাধারণ মানুষ মেনে নেবে না।
সমাবেশ থেকে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে হামলায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান নেতারা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান