ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নফাঁসকাণ্ডে আলোচিত চালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ৩১ লাখ টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তাঁকে এ সাজা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক বি.এম. তারিকুল কবীর এ রায় ঘোষণা করেন।
কারাদণ্ডের পাশাপাশি সিয়ামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাঁকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। একই সঙ্গে তাঁর জ্ঞাত আয়বহির্ভূত ৩১ লাখ ৮১ হাজার টাকার সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।
রায় ঘোষণার দিন কারাগারে আটক সিয়ামকে আদালতে হাজির করা হয়। বেলা ১১টা ৯ মিনিটে বিচারক এজলাসে ওঠেন। এ সময় সিয়াম কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন। তাঁর উপস্থিতিতে বিচারক রায় পড়া শুরু করেন। রায় পড়া শেষে বেলা ১১টা ২০ মিনিটে তাঁর বয়স ও সম্পদের পরিমাণ বিবেচনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইন অনুযায়ী তাঁকে দোষী সাব্যস্ত করে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে সাজা পরোয়ানা জারি করে তাঁকে আবার কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার অনুযায়ী, ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ৫ জানুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি করেন সংস্থাটির উপসহকারী পরিচালক জাকির হোসেন। তদন্ত শেষে একই বছরের ৩০ ডিসেম্বর সিয়ামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন তিনি।
অভিযোগপত্রে সিয়ামের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য উল্লেখ করা হয়।
গত ১৭ জুন এ মামলায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত ১১ জন সাক্ষীর সবার সাক্ষ্য গ্রহণ করেন।
গত ২৪ সেপ্টেম্বর আত্মপক্ষ সমর্থনের শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন সিয়াম। এরপর ৩০ সেপ্টেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ১৫ অক্টোবর দিন ধার্য করেন আদালত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান