×

ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

কক্সবাজারে রিসোর্টে আগুনে একই পরিবারের ৬ জন নি'হত

২০২৬ অক্টোবর ১৭ ১৫:৪৭:১৪

কক্সবাজারে রিসোর্টে আগুনে একই পরিবারের ৬ জন নি'হত

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ তেহামী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লায়লা জাহান নাবিলা এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মেলিতা মেহেজাবিন আলভিসহ একই পরিবারের ছয়জন নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিবারের নয়জন সদস্য ওই রিসোর্টে বেড়াতে গিয়েছিলেন।

অগ্নিকাণ্ডে নিহত অন্যদের মধ্যে রয়েছেন মালিহা, মিলা, সাবরিন ও শিশু ফাইজান আহমেদ। জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিজ তেহামী, যাঁর ডাকনাম জাইফ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাবিলা, মালিহা ও আলভী পরস্পরের কাজিন। পরিবারের অন্য সদস্যদের মধ্যে ফারিহা কবির নাফিজের বড় বোন এবং ফাইজান তাঁর ভাগ্নে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, সকাল ৭টা ২৩ মিনিটের দিকে রিসোর্টটিতে আগুন লাগার খবর পান তাঁরা। সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে সকাল সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ঘটনাস্থলে উদ্ধারকাজ চলার কথা জানিয়ে উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, এখন পর্যন্ত ছয়জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে ফায়ার সার্ভিস জানিয়েছিল, উখিয়ার ইনানীতে ‘টুপটুপ রেসটো অ্যান্ড রিসোর্টে’ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকাজ চলছে।

জানা গেছে, রিসোর্টটি কক্সবাজার শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশে অবস্থিত। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

ডুয়া ডেস্ক: বিশ্ববাজারের পরিস্থিতির প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের দামে পরিবর্তন এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে সর্বশেষ ৩ হাজার ২৬৬... বিস্তারিত