ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
ন্যাশনাল ব্যাংককে ১ হাজার কোটি টাকার জরুরি সহায়তা
নিজস্ব প্রতিবেদক: ঈদকে সামনে রেখে গ্রাহকদের বাড়তি নগদ উত্তোলনের চাপ সামাল দিতে ন্যাশনাল ব্যাংককে ১ হাজার কোটি টাকার জরুরি তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ৯০ দিনের জন্য ১১ দশমিক ৫ শতাংশ সুদে এই অর্থ দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের একাধিক সূত্র জানিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ন্যাশনাল ব্যাংক সাম্প্রতিক সময়ে তীব্র তারল্য সংকটে পড়েছে। গ্রাহকদের চাহিদামতো অর্থ পরিশোধে সমস্যা তৈরি হওয়ায় ব্যাংকটি আনুষ্ঠানিকভাবে সহায়তা চেয়ে আবেদন করে। সেই প্রেক্ষাপটেই জরুরি তহবিল অনুমোদন দেওয়া হয়।
ন্যাশনাল ব্যাংক লিমিটেড-এর এক কর্মকর্তা জানান, ঈদের আগে সাধারণত নগদ উত্তোলন বেড়ে যায়। কিন্তু আমানত প্রবাহ ও ঋণ আদায়ের বর্তমান অবস্থা দিয়ে তারল্য ঘাটতি মেটানো সম্ভব হচ্ছিল না। ক্যাশ ফ্লো স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ হতে হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)-এর মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম বলেন, আর্থিক স্থিতিশীলতা রক্ষা করা কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব। কোনো ব্যাংক সমস্যায় পড়লে সহায়তা না দিলে তা পুরো অর্থনীতিতে আস্থাহীনতা তৈরি করতে পারে। তবে তিনি সতর্ক করে বলেন, এভাবে তারল্য জোগান দেওয়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রচেষ্টার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।
বাংলাদেশ ব্যাংকের আরেক কর্মকর্তা জানান, ‘ডিমান্ড প্রমিসরি (ডিপি) নোট’-এর বিপরীতে এই অর্থ দেওয়া হয়েছে। যদিও ঘোষিত মুদ্রানীতিতে সংকোচনশীল অবস্থান বজায় রাখা হয়েছে এবং চলতি বছরের প্রথমার্ধে নীতি সুদহার ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে, তবুও অতিরিক্ত তারল্য মূল্যস্ফীতির ওপর চাপ তৈরি করতে পারে।
বিভিন্ন অনিয়ম ও দুর্বল ব্যবস্থাপনার কারণে গত কয়েক বছর ধরেই চাপের মুখে রয়েছে ন্যাশনাল ব্যাংক। দীর্ঘ সময় ব্যাংকটির নিয়ন্ত্রণে ছিল প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী সিকদার গ্রুপ। চেয়ারম্যান জয়নুল হক সিকদারের মৃত্যুর পর পারিবারিক বিরোধে পরিস্থিতি আরও জটিল হয়।
২০২৩ সালের ডিসেম্বরে ব্যাংকটির পর্ষদ ভেঙে দিয়ে স্বতন্ত্র পরিচালক সৈয়দ ফারহাত আনোয়ারকে চেয়ারম্যান করা হয়। তার সময়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)-এর সঙ্গে একীভূতকরণের আলোচনা শুরু হলেও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে বাংলাদেশ ব্যাংক।
এরপর ২০২৪ সালের মে মাসে নতুন পর্ষদ গঠন করা হয় এবং নিয়ন্ত্রণ যায় এস আলম গ্রুপের হাতে। সরকার পতনের পর ব্যাংকটির পর্ষদ পুনর্গঠন করা হয় এবং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। এর মধ্যেই একাধিকবার কেন্দ্রীয় ব্যাংকের জরুরি সহায়তা নিতে হয়েছে ব্যাংকটিকে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়