ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
আজকের বাজারে স্বর্ণের দাম ( ১৬ জুলাই )
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র হওয়ায় বৈশ্বিক অর্থনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। মূল্যস্ফীতি কমার আশা ম্লান হয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। একই সঙ্গে তেলের দাম বাড়তে থাকায় কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার আবারও বাড়তে পারে-এমন আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে উঠেছেন বিনিয়োগকারীরা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৯টা ৪৯ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০ দশমিক ৬ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ৩৪ দশমিক ৪২ ডলারে। একই সময়ে আগস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার্সের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে ৪ হাজার ৩৯ দশমিক ৯০ ডলারে নেমে আসে।
ইন্ডাসইন্ড সিকিউরিটিজের জ্যেষ্ঠ গবেষণা বিশ্লেষক জিগার ত্রিবেদী বলেন, মধ্যপ্রাচ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত থাকায় তেলের দাম দ্রুত বাড়ছে। এর ফলে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ আবারও বেড়েছে, যার প্রভাব স্বর্ণবাজারেও পড়েছে।
তিনি আরও বলেন, জুন মাসের মূল্যস্ফীতির তথ্য সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রভাব প্রতিফলিত করেনি। কারণ গত মাসে যে সাময়িক শান্তি বিরাজ করেছিল, তা কার্যত ভেঙে পড়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে দুই দফা হামলা চালানোর পাশাপাশি দেশটির বন্দরগুলোর ওপর পুনরায় নৌ অবরোধ আরোপ করায় টানা চতুর্থ দিনের মতো তেলের দাম বেড়েছে।
এর জবাবে ইরান প্রতিবেশী কয়েকটি দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। তেহরান এই সংঘাতকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অস্তিত্বের লড়াই’ হিসেবে বর্ণনা করেছে।
যুক্তরাষ্ট্রে জুন মাসে ভোক্তা ও উৎপাদক পর্যায়ের মূল্যস্ফীতি কিছুটা কমেছে। মূলত জ্বালানি পণ্যের দাম কমায় এ প্রবণতা দেখা গেলেও মধ্যপ্রাচ্যের নতুন উত্তেজনার কারণে সেই ইতিবাচক পরিস্থিতি কতটা স্থায়ী হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
মূল্যস্ফীতি কিছুটা কমলেও আর্থিক বাজার এখনো মনে করছে, চলতি বছর মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে। সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বাজারে ডিসেম্বর মাসে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা প্রায় ৭৩ শতাংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
ফেডের গভর্নর লিসা কুক বুধবার বলেছেন, মূল্যস্ফীতি দ্রুত কমতে শুরু না করলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি প্রস্তুত। অন্যদিকে ফেড চেয়ারম্যান কেভিন ওয়ার্শ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেও ভবিষ্যৎ নীতিগত পদক্ষেপ সম্পর্কে নির্দিষ্ট কোনো ইঙ্গিত দেননি।
এদিন ডালাস ফেডের প্রেসিডেন্ট লরি লোগান এবং ফেডের ভাইস চেয়ারম্যান ফিলিপ জেফারসনের বক্তব্যের দিকেও নজর রাখছেন বিনিয়োগকারীরা।
অন্য মূল্যবান ধাতুর বাজারেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। স্পট মার্কেটে রুপার দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৫৭ দশমিক ১৪ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ০ দশমিক ৬ শতাংশ কমে ১ হাজার ৬৬৪ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৩০৯ দশমিক ৮৬ ডলারে দাঁড়িয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ