ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
ডু্য়া ডেস্ক: ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন দফার সামরিক হামলা এবং দেশটির বন্দরগুলোতে পুনরায় নৌ অবরোধ কার্যকর করার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে।
বুধবার (১৫ জুলাই) লেনদেনের শুরুতে দামের কিছু ওঠানামা থাকলেও উভয় প্রধান সূচকের অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী ছিল।
আগস্ট সরবরাহের জন্য মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম দশমিক ৪৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৯ দশমিক ৭০ ডলারে পৌঁছায়। একই সময়ে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের সেপ্টেম্বর সরবরাহের দাম দশমিক ৬৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ৩১ ডলারে ওঠে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মঙ্গলবার রাতে সাত ঘণ্টাব্যাপী অভিযানে হরমুজ প্রণালি ও ইরানের উপকূলীয় এলাকায় ডজনখানেক সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। যুদ্ধবিমান, ড্রোন এবং নৌবাহিনীর জাহাজ ব্যবহার করে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, নৌ-সামরিক স্থাপনা এবং উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে এ হামলা পরিচালিত হয়।
সেন্টকমের দাবি, বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর ইরানের হুমকি কমিয়ে আনতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। একই দিনে ইরানের বন্দরগামী এবং বন্দর থেকে ছেড়ে আসা জাহাজের বিরুদ্ধে পুনরায় নৌ অবরোধও কার্যকর করে যুক্তরাষ্ট্র।
পরবর্তী এক বিবৃতিতে সেন্টকমের প্রধান জেনারেল ব্র্যাড কুপার অভিযোগ করেন, গত এক সপ্তাহে ইরান ইচ্ছাকৃতভাবে বেসামরিক ব্যক্তিদের লক্ষ্যবস্তু করেছে এবং সাতটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। এতে প্রায় এক ডজন নাবিক নিহত, আহত বা নিখোঁজ হয়েছেন বলে দাবি করেন তিনি।
জ্বালানি বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই উত্তেজনা হরমুজ প্রণালিতে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফেরার সম্ভাবনা কমিয়ে দিয়েছে।
এমএসটি মারকির জ্যেষ্ঠ জ্বালানি বিশ্লেষক সল কেভোনিক বলেন, নতুন করে হামলা ও নৌ অবরোধের ফলে সংঘাত আবারও তীব্র আকার ধারণ করছে।
তার মতে, বর্তমান মাত্রার সংঘাত যদি আরও কয়েক সপ্তাহ অব্যাহত থাকে, তাহলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলারে পৌঁছাতে পারে। আর যদি মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো সরাসরি হামলার লক্ষ্যবস্তু হয়, তবে তেলের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত