ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
পার্থ হক: ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি ফ্রান্স ও স্পেন। যুক্তরাষ্ট্রের টেক্সাসের ড্যালাস স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১টায়। কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স এবং লামিন ইয়ামাল-নিকো উইলিয়ামসদের স্পেনের লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।
বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে দুই দলই ভিন্ন ধরনের ফুটবল দর্শন নিয়ে মাঠে নামছে। ফ্রান্সের শক্তি দ্রুতগতির আক্রমণ, শারীরিক সক্ষমতা ও কাউন্টার অ্যাটাক। অন্যদিকে স্পেনের মূল ভরসা বলের দখল ধরে রেখে ছোট ছোট পাসে আক্রমণ গড়ে তোলা।
১৯৯৮ ও ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে খেলবে। অন্যদিকে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের স্বপ্ন ধরে রাখতে চায়।
পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠানঅপ্টার সুপার কম্পিউটারের পূর্বাভাসে নির্ধারিত ৯০ মিনিটের লড়াইয়ে কিছুটা এগিয়ে রাখা হয়েছে ফ্রান্সকে। তাদের জয়ের সম্ভাবনা ৪২.১ শতাংশ, স্পেনের ৩১.৮ শতাংশ এবং ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা ২৬.১ শতাংশ।
মুখোমুখি পরিসংখ্যানেও দুই দলের প্রতিদ্বন্দ্বিতা বেশ জমজমাট। আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ৩৮ বার মুখোমুখি হয়েছে তারা। এর মধ্যে স্পেন জয় পেয়েছে ১৮ ম্যাচে, ফ্রান্স জিতেছে ১৩টিতে এবং ড্র হয়েছে ৭টি ম্যাচ।
তবে বিশ্বকাপের ইতিহাসে ফ্রান্সের স্মৃতি তুলনামূলক সুখকর। ২০০৬ বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনকে ৩-১ গোলে হারিয়েছিল ফরাসিরা।
সাম্প্রতিক পারফরম্যান্সে দারুণ ছন্দে রয়েছে স্পেন। ২০১৮ বিশ্বকাপের পর বড় টুর্নামেন্টে খেলা ২৭ ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছে দলটি, যা ছিল ২০২২ বিশ্বকাপে জাপানের বিপক্ষে। এরপর থেকে টানা ১৪ ম্যাচ অপরাজিত রয়েছে স্প্যানিশরা। এই সময়ে তারা মাত্র পাঁচটি গোল হজম করেছে এবং নয়টি ম্যাচে প্রতিপক্ষকে গোল করতে দেয়নি।
বাংলাদেশের দর্শকরা ম্যাচটি সরাসরি দেখতে পারবেন টি স্পোর্টস, বিটিভি ও সময় টিভিতে। এছাড়া Sportzfy, Cricfy TV, Toffee, iScreen ও Bioscope প্ল্যাটফর্মেও ম্যাচটি উপভোগ করা যাবে।
ফ্রান্সের গতিময় আক্রমণ নাকি স্পেনের দখলভিত্তিক ফুটবল ড্যালাসের সেমিফাইনালে কোন কৌশল সফল হবে, সেটিই এখন দেখার অপেক্ষা। জয়ী দল নিশ্চিত করবে ২০২৬ বিশ্বকাপের ফাইনালের টিকিট।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি