ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফলপ্রসূ মতবিনিময় করেছেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে শাখার নেতৃবৃন্দ। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মানোন্নয়ন, গবেষণার প্রসার, মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং প্রবাসী অ্যালামনাইদের সম্পৃক্ততা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থিকভাবে অসচ্ছল অথচ মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে যুক্তরাজ্যে তহবিল সংগ্রহের মাধ্যমে একটি 'স্থায়ী ট্রাস্ট ফান্ড' গঠনের বিষয়ে গুরুত্বের সাথে আলোচনা করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান বৃদ্ধি, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা সম্প্রসারণ, শিক্ষার্থীদের জন্য বিদেশে ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি এবং বিশ্বব্যাপী শিক্ষার্থী ও গবেষকদের একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার বিষয়ে উভয় পক্ষ ঐকমত্য পোষণ করেন।
উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে তিনি পুরোপুরি অবগত। সংকীর্ণ রাজনৈতিক বিভাজন ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ, আন্তর্জাতিক সুনাম ও সামগ্রিক অগ্রগতির জন্য তিনি ইতিবাচক ভূমিকা রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা, জ্ঞান ও পেশাগত দক্ষতা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে তিনি যুক্তরাজ্য প্রবাসী অ্যালামনাইদের সক্রিয় অংশগ্রহণকে সাধুবাদ জানান।
উপাচার্য আরও যোগ করেন, প্রবাসী প্রাক্তন শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয়ের একটি টেকসই ও কার্যকর সংযোগ স্থাপন করা গেলে আন্তর্জাতিক মানের শিক্ষা, উদ্ভাবন ও গবেষণার নতুন ক্ষেত্র তৈরি হবে। এর ফলে শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও উচ্চশিক্ষার বৈশ্বিক সুযোগ আরও বৃদ্ধি পাবে।
সংগঠনের সভাপতি অধীর রঞ্জন দাস বলেন, ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এবং মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো তাঁদের সংগঠনের অন্যতম প্রধান অঙ্গীকার। যুক্তরাজ্যে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে বিশ্ববিদ্যালয়ের জন্য দীর্ঘমেয়াদী ও কার্যকর অবদান রাখতে তাঁরা কাজ করে যাবেন।
সাধারণ সম্পাদক মোহাম্মদ খালেদ মিল্লাত বলেন, প্রবাসী অ্যালামনাইদের আন্তর্জাতিক সংযোগ ও দক্ষতাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি এবং একটি শক্তিশালী গ্লোবাল নেটওয়ার্ক গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সাক্ষাৎ শেষে সভাপতি অধীর রঞ্জন দাস ও সাধারণ সম্পাদক মোহাম্মদ খালেদ মিল্লাত উপাচার্যের হাতে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেন। উভয় পক্ষই বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভবিষ্যতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি অধীর রঞ্জন দাস এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ খালেদ মিল্লাতের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল হাসান, সহ-সভাপতি আশরাফ জামান ও মিনারা সুলতানা, কোষাধ্যক্ষ আসাবুল হোসেন, আইন সম্পাদক ব্যারিস্টার ইশরাত জাহান পল্লবী, ক্রীড়া সম্পাদক মোঃ রাশিদ আহমেদ তারেকসহ কার্য নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম বর্তমানে কমনওয়েলথভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সংগঠন 'অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ' (এসিইউ)-এর কাউন্সিল সভায় যোগ দিতে লন্ডন সফরে রয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা