ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নাহিদদের অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাট, কারিগরি ত্রুটির দাবি প্রশাসনের
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে জাতীয় ছাত্রশক্তির আয়োজিত ‘স্মরণগাঁথায় জুলাই: বিপ্লবের দিনগুলি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান চলাকালে ঘটে যাওয়া বিদ্যুৎ বিভ্রাটের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটি বলে মন্তব্য করেছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম।
বুধবার (১৫ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাঠানো এক লিখিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে জেনারেটর স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে প্রায় চার ঘণ্টা ভবনে বিদ্যুৎ সরবরাহ সচল রাখে। পরে জেনারেটর বন্ধ হয়ে গেলে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এবং বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের সমন্বয়ে দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়। এর ফলে বর্তমানে ভবনে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আকস্মিক এ বিদ্যুৎ বিভ্রাটের কারণে অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠান পরিচালনায় বিঘ্ন ঘটায় সামাজিক বিজ্ঞান অনুষদের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হচ্ছে। একই সঙ্গে এ বিষয়ে কোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচারে কান না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, বুধবার বিকেল ৩টায় সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘স্মরণগাঁথায় জুলাই: বিপ্লবের দিনগুলি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং প্রধান আলোচক ছিলেন দলের সদস্যসচিব আখতার হোসেন।
এ ঘটনায় পরবর্তী সময়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের সঙ্গে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত