ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ জুলাই) 

২০২৬ জুলাই ১৭ ১১:২৭:১৭

আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ জুলাই) 

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত বাড়ছে। এর ফলে নতুন করে মূল্যস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির সম্ভাবনাও জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে নেতিবাচক প্রভাব পড়েছে। বিশ্লেষকদের মতে, চলতি সপ্তাহেই ছয় সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের মুখে পড়তে পারে মূল্যবান এই ধাতু।

শুক্রবার (১৭ জুলাই) স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম দশমিক ৫ শতাংশ বেড়ে ৩ হাজার ৯৮৮ দশমিক ২০ ডলারে লেনদেন হয়েছে। তবে দিনের শুরুতে এর দাম ১ জুলাইয়ের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। একই সময়ে আগস্টে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৯৯২ ডলারে অপরিবর্তিত ছিল।

তবে সপ্তাহের হিসাবে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৩ দশমিক ২ শতাংশ কমেছে, যা গত ১ জুনের পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতন। জুন মাসের মূল্যস্ফীতির নিম্নমুখী তথ্য শুরুতে বাজারে কিছুটা স্বস্তি আনলেও মধ্যপ্রাচ্যের নতুন উত্তেজনা সেই ইতিবাচক প্রভাব ধরে রাখতে পারেনি।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, সিপিআই ও পিপিআইয়ের মতো মূল্যস্ফীতির সূচক কিছুটা শিথিল হওয়ার ইঙ্গিত দিলেও চলতি সপ্তাহে তেলের দাম লাফিয়ে বাড়ায় ব্যবসায়ীরা সেই স্বস্তি উদযাপন করতে পারেননি।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ঝুঁকি এখনো তীব্র। মূল্যস্ফীতি এবং বন্ডের ইল্ড (মুনাফা) নিয়ে উদ্বেগই বর্তমানে স্বর্ণের দামকে চাপে রাখছে।

এক মাস আগের যুদ্ধবিরতি কার্যত ভেঙে দিয়ে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ব্যাপক হামলা-পালটা হামলা এবং গোলাগুলির ঘটনা ঘটে।

এদিকে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি তেল পরিবহন ব্যাহত হওয়ায় চলতি সপ্তাহে তেলের দাম প্রায় ১২ শতাংশ বেড়েছে। একই সঙ্গে তেহরান লোহিত সাগর দিয়ে রপ্তানির পথ বন্ধ করার জন্য হাউছিদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, তেলের মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতির ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে, যা সুদের হার বৃদ্ধির সম্ভাবনাকে আরও শক্তিশালী করছে। সুদের হার বেশি হলে বিনিয়োগকারীরা সাধারণত বেশি মুনাফা দেয় এমন সম্পদের দিকে ঝুঁকে পড়েন। ফলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের প্রতি আগ্রহ কমে যায়।

ডালাস ফেডারেল রিজার্ভের প্রেসিডেন্ট লোরি লোগান, ফেড চেয়ারম্যান কেভিন ওয়ার্শের নতুন সহকর্মীদের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে প্রকাশ্যে সুদের হার বাড়ানোর আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, ফেডের ভাইস চেয়ারম্যান ফিলিপ জেফারসনও ইঙ্গিত দিয়েছেন, মূল্যস্ফীতির পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে তিনি সুদের হার বৃদ্ধির পক্ষেই থাকবেন।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ব্যবসায়ীরা বর্তমানে ডিসেম্বরে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা ৭৩ শতাংশ হিসেবে বিবেচনা করছেন।

অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও দরপতনের প্রবণতা দেখা গেছে। স্পট মার্কেটে রুপার দাম দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৫৫ দশমিক ২২ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম দশমিক ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬০৫ দশমিক ৬২ ডলার এবং প্যালাডিয়ামের দাম দশমিক ৪ শতাংশ কমে হয়েছে ১ হাজার ২৪৪ দশমিক ৮৬ ডলার। সপ্তাহ শেষে এই তিনটি ধাতুর দামও নিম্নমুখী অবস্থানে রয়েছে।

ইমামুল হক প্রত্যয়

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে টানা ঊর্ধ্বগতির পর বুধবার স্বর্ণের দাম কমেছে। তেলের দাম বাড়তে থাকায় মূল্যস্ফীতি এবং যুক্তরাষ্ট্রের সুদের হার... বিস্তারিত