ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্বকাপের আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে দর্শকদের আগ্রহ চরমে পৌঁছেছে। এর প্রভাব পড়েছে টিকিটের বাজারেও। বৈধ পুনর্বিক্রয় প্ল্যাটফর্মে ম্যাচটির সর্বোচ্চ মূল্যের টিকিট বিক্রি হচ্ছে ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৮৩ লাখ টাকার সমান।
বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় এই সেমিফাইনাল ম্যাচকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আর্জেন্টিনা ও ইংল্যান্ডের দীর্ঘদিনের ফুটবল প্রতিদ্বন্দ্বিতা এবং শিরোপার লড়াইয়ে মুখোমুখি হওয়ায় টিকিটের চাহিদা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে।
ফিফার অনুমোদিত পুনর্বিক্রয় প্ল্যাটফর্মে ক্যাটাগরি-৩-এর সবচেয়ে কম দামের টিকিটও ২ হাজার ৬০০ মার্কিন ডলারের বেশি দামে বিক্রি হচ্ছে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৩ লাখ ১৭ হাজার টাকা।
অন্যদিকে সবচেয়ে দামি টিকিটের মূল্য পৌঁছেছে ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলারে, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ৮৩ লাখ টাকার সমান।
বিশ্ব র্যাঙ্কিংয়ের দ্বিতীয় ও চতুর্থ স্থানে থাকা দুই দলের এই লড়াইকে ঘিরে সমর্থকদের উন্মাদনা টিকিটের বাজারকে আরও উত্তপ্ত করে তুলেছে। যদিও খেলোয়াড় ও কর্মকর্তারা ম্যাচকে ঘিরে অতিরিক্ত উত্তেজনা এড়ানোর চেষ্টা করছেন, সমর্থকদের আগ্রহে তার কোনো প্রভাব পড়েনি।
ফিফা জানিয়েছে, তাদের অফিসিয়াল প্ল্যাটফর্মে সরবরাহ ও চাহিদার ভিত্তিতে টিকিটের মূল্য পরিবর্তিত হচ্ছে। বৈধ পুনর্বিক্রয় ব্যবস্থার মাধ্যমে দর্শকেরা টিকিট কেনাবেচা করতে পারায় গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর টিকিটের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
তুলনামূলকভাবে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ছিল প্রায় ৮০০ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৮ হাজার টাকা। আবার স্পেন-ফ্রান্স সেমিফাইনালের টিকিটের প্রাথমিক মূল্য শুরু হয়েছে প্রায় ১ হাজার ৩০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ৫৮ হাজার টাকা।
স্টাবহাবসহ অন্যান্য প্ল্যাটফর্ম কিংবা সমর্থকদের সরাসরি লেনদেনের মাধ্যমে কিছু ক্ষেত্রে তুলনামূলক কম দামে টিকিট পাওয়ার সুযোগ থাকলেও ফিফার অনুমোদিত প্ল্যাটফর্মে পুনর্বিক্রয়ই সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে।
এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো বৈধ টিকিট পুনর্বিক্রয় ব্যবস্থা চালু করেছে ফিফা। যুক্তরাষ্ট্রের আইনগত কাঠামো অনুসরণ করে চালু হওয়া এই ব্যবস্থার মাধ্যমে সংস্থাটি উল্লেখযোগ্য আয়ের সম্ভাবনা দেখছে। বিশ্বকাপ শুরুর আগে এ খাত থেকে প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার আয়ের পূর্বাভাসও দিয়েছিল ফিফা।
নতুন পুনর্বিক্রয় ব্যবস্থা স্টেডিয়ামগুলো দর্শকে পূর্ণ রাখতে সহায়তা করলেও, আকাশছোঁয়া টিকিটের দাম সাধারণ ফুটবলপ্রেমীদের জন্য বিশ্বকাপের বড় ম্যাচগুলো মাঠে বসে উপভোগ করাকে আগের চেয়ে অনেক বেশি কঠিন করে তুলেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- যে কারণে দুই জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে মিশরের দ্বিতীয় গোল বাতিল করল ফিফা