ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ: আবেদনের যোগ্যতা ও নিয়মাবলী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল’ (টিআরসি) পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১০ হাজার কনস্টেবল নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সদরদপ্তর। যেকোনো স্বীকৃত শিক্ষাবোর্ড থেকে ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ৫ মার্চ এবং চলবে ৩১ মার্চ পর্যন্ত।
এর আগে দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশের সক্ষমতা বাড়াতে এই বড় নিয়োগের ঘোষণা দেন। তিনি জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত করতে পুলিশের জনবল বৃদ্ধি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়ার পরপরই এই ১০ হাজার কনস্টেবল নিয়োগের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগের স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আমরা নিরলসভাবে পুলিশের জনবল বাড়ানোর চেষ্টা করছি। শুধু কনস্টেবল নয়, সার্জেন্টের ১৮০টি শূন্য পদেও দ্রুত নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সাব-ইন্সপেক্টর (এসআই) এবং বিপিএসসির মাধ্যমে এএসপি নিয়োগের বিষয়টিও বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।’
নিয়োগ প্রক্রিয়ার পাশাপাশি তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ের আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনের কঠোর নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ট্রাফিক পুলিশের সক্ষমতা বাড়িয়ে যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা রোধেও সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানান মন্ত্রী।
আবেদনের যোগ্যতা:
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা: ২০২৬ সালের ৩১ মার্চ তারিখে প্রার্থীর বয়স অবশ্যই ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।
বৈবাহিক অবস্থা: আবেদনকারীকে আবশ্যিকভাবে অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত নয়)।
শারীরিক যোগ্যতা:
উচ্চতা (পুরুষ): সাধারণ ও অন্যান্য কোটার জন্য ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার জন্য ৫ ফুট ৪ ইঞ্চি।
উচ্চতা (নারী): সাধারণ ও অন্যান্য কোটার জন্য ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার জন্য ৫ ফুট ২ ইঞ্চি।
ওজন: পুরুষ ও নারী উভয় প্রার্থীর ক্ষেত্রেই ওজন উচ্চতা ও বয়স অনুযায়ী অনুমোদিত পরিমাপের হতে হবে।
দৃষ্টিশক্তি: প্রার্থীদের চোখের দৃষ্টি অবশ্যই ৬/৬ হতে হবে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অত্যন্ত স্বচ্ছ ও আধুনিক প্রক্রিয়ায় যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।
বিজ্ঞপ্তি দেখুন এখানে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- বাংলাদেশে যেসব চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২৬
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব